চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ - আলোর সকাল
ফয়সাল আজম অপু
১২ মে ২০২৬, ১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ০৪টি ভারতীয় গরু জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। জব্দকৃত গরুর আনুমানিক বাজার মূল্য ৩ লাখ টাকা।

মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে ৫৩ বিজিবির একটি বিশেষ টহলদল জহুরপুরটেক বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, শুন্য লাইন থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সদর উপজেলার সূর্যনারায়নপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রামে অভিযান চালিয়ে গরুগুলো জব্দ করা হয়।

জব্দকৃত গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। এছাড়া চলতি মে মাসে ৫৩ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে মোট ১২টি গরু জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ ও যেকোনো ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সম্ভাব্য গরু চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে। এ লক্ষ্যে সীমান্তের দুর্গম এলাকা ও নদীপথে অতিরিক্ত বিশেষ টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাউজবোডের লোকজনের হামলায় মালবাহী নৌকার যুবক নিহত, মামলা দায়ের; আটক ৯

সাংবাদিক জিলুর নিঃশর্ত মুক্তির দাবীতে জগন্নাথপুর প্রেসক্লাব এর মানববন্ধন 

লোহাগড়া স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ভ্যান চালক গ্রেফতার।

তাহিরপুরে গোসল করতে গিয়ে নারী নিখোঁজ, পরে মরদেহ উদ্ধার

জনকণ্ঠ ভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ ৭২ ঘন্টার মধ‍্যে ছাঁটাইপত্র প্রত‍্যাহার ও বেতন-ভাতা পরিশোধের দাবি

তাহিরপুরে গোসল করতে গিয়ে নিখোঁজ এক নারী

মরিশাসে পুনরায় চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার: জেনেভায় দুই দেশের মন্ত্রীদের ফলপ্রসূ বৈঠক

ধুকুরিয়াবেড়া ইউনিয়নকে রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি নূর আলমের

দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহ্বান

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই ৫ শিশু-কিশোর উদ্ধার, টেকনাফ মডেল থানার সাফল্য

১০

ইসলামপুরে চরপুটিমারী ইউনিয়নের সাবেক দফাদার আনোয়ার হোসেন আর নেই

১১

ধর্মপাশায় ওয়ার্ল্ড ভিশনের ১৩৭ জন উপকার ভোগীর মাঝে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন বিতরণ 

১২

জগন্নাথপুরে মাদক মামলার ৪ আসামী গ্রেপ্তার 

১৩

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জামালগঞ্জে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ

১৪

জামালগঞ্জে অটোরিকশা উল্টে বৃদ্ধ নিহত

১৫

ময়মনসিংহ মেডিকেলে ১০ টাকার টিকিটে সেবা নিতে গিয়ে দীর্ঘ ভোগান্তি, রোগীদের নাজেহাল অবস্থাঃ

১৬

যুবদলের আহ্বায়ক সেলিমের নেতৃত্বে শ্রীপুরে আনন্দ মিছিল

১৭

তাহিরপুরে এতিম শিশুকে পাশবিক নির্যাতন, আটক দুই কিশোর

১৮

তাহিরপুরে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করলেন এমপি কামরুল 

১৯

আসন্ন ইউপি নির্বাচন ঘিরে উত্তর বড়দলে আলোচনায় প্রবীণ রাজনীতিবিদ হাজী মোঃ নজরুল ইসলাম শাহ

২০