জামিন পেয়ে আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, ছাত্রলীগ নেতা আবুল খায়ের সজল আটক - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক | সুনামগঞ্জ।
২৭ জুলাই ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামিন পেয়ে আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, ছাত্রলীগ নেতা আবুল খায়ের সজল আটক

সুনামগঞ্জের তাহিরপুর আমলি ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ৪ নম্বর উত্তর বড়দল ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আবুল খায়ের সজলকে আটক করেছে আদালত পুলিশ।

সে উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের মোঃ রহিম উদ্দিনের ছেলে।

সোমবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তাহিরপুর উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি জিল্লুর আখঞ্জী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক মোহাম্মদ এমদাদ তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, একই মামলার অন্যান্য আসামিদের হাজিরার দিন হওয়ায় আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। জিল্লুর আখঞ্জীকে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় তাঁর সমর্থকদের একটি অংশ আদালত ভবনের ভেতরে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, জামিন পাওয়া আসামি আবুল খায়ের সজল কৃষক লীগ নেতার জামিন নামঞ্জুর হওয়ায় ক্ষোভ প্রকাশ করে আদালত প্রাঙ্গণে মিছিল করেন। পরে আদালত পুলিশ তাকে আটক করে সদর থানায় হস্তান্তর করে।

জিল্লুর আখঞ্জী তাহিরপুর উপজেলার ঠাকুরহাটি গ্রামের বাসিন্দা এবং উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি।

আদালতের পুলিশ পরিদর্শক মোজ্জামেল হোসেন বলেন, একটি মামলার ৪০ জন আসামি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন। কৃষক লীগ নেতাকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিলে বাইরে থাকা সমর্থকরা ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ ঘটনায় একজনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, আদালত থেকে একজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

তাহিরপুরে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত ; চিকিৎসাধীন থাকার ১২ দিন পর আহত মধু মিয়ার মৃত্যু 

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সিগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা।

১১

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান -২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

১২

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ মুন্সীগঞ্জের শ্রদ্ধাঞ্জলি”

১৩

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

১৪

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস: লোহাগড়ায় বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল।

১৬

আটপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তালিমুল ইসলাম 

১৭

জমি-সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৮

ধর্মপাশায় সুশীলন আয়োজিত ইউনিসেফের অর্থায়নে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা বিষয়ে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মা সমাবেশ অনুষ্ঠিত —-

১৯

দোয়ারা বাজার উপজেলায় সরকারি  ভূমি বেআইনিভাবে বিক্রয় ও জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ

২০