জৈন্তাপুরে সারি-৩ বালুমহাল পরিদর্শন, অভিযোগের সত্যতা পায়নি প্রশাসন - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক | জৈন্তাপুর, সিলেট
২ অগাস্ট ২০২৬, ৫:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জৈন্তাপুরে সারি-৩ বালুমহাল পরিদর্শন, অভিযোগের সত্যতা পায়নি প্রশাসন

সিলেটের জৈন্তাপুর উপজেলার সারি-৩ বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সরেজমিন পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনে সারি-৩ বালুমাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কোনো সত্যতা বা প্রমাণ পাওয়া যায়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

গত ১ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত এ পরিদর্শনে উপস্থিত ছিলেন জৈন্তাপুরের সহকারী কমিশনার (ভূমি), ১৯ বিজিবি, আখালিয়া, সিলেটের সহকারী পরিচালক (এডি) এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। তারা সারি-৩ বালুমহাল ও বড় গাং বালুমহাল ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

সরেজমিনে দেখা যায়, সারি-৩ বালুমহাল থেকে কোনো ধরনের বালু উত্তোলন কার্যক্রম পরিচালিত হচ্ছে না। অন্যদিকে বড় গাং বালুমহালের ইজারাদাররা তাদের বৈধভাবে ইজারাকৃত নির্ধারিত এলাকা থেকে বালু উত্তোলন করছেন।

এ সময় অভিযোগকারীদের উপস্থিত কয়েকজনের কাছে সারি-৩ বালুমহালের কোন স্থান থেকে বালু উত্তোলন করা হচ্ছে জানতে চাইলে তারা জানান, সারি-৩ থেকে বালু উত্তোলন করা হচ্ছে না। তবে বড় গাং বালুমহালের বালুবাহী নৌকাগুলো সারিঘাটে যাতায়াতের জন্য সারি-৩ নদীপথ ব্যবহার করে।

বড় গাং বালুমহালের ইজারাদারদের দাবি, তারা জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট থেকে বৈধভাবে বালুমহাল ইজারা নিয়ে নির্ধারিত এলাকা থেকে বালু উত্তোলন ও পরিবহন করছেন। তাদের ভাষ্য, বড় গাং বালুমহাল থেকে সারিঘাটে পৌঁছাতে সারি-৩ নদীপথই একমাত্র চলাচলের পথ।

ইজারাদাররা আরও জানান, সারি-৩ বালুমহাল থেকে বালু উত্তোলনের ওপর আদালতের নিষেধাজ্ঞা থাকলেও ওই নদীপথে নৌযান চলাচলের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। এ বিষয়ে বিভিন্ন সময়ে প্রতিবন্ধকতার সম্মুখীন হওয়ায় তারা জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ এবং নৌযান চলাচল সংক্রান্ত লিখিত নির্দেশনা চেয়েছেন। পূর্বেও একই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে নদীপথে নৌযান চলাচলে কোনো আপত্তি নেই বলে লিখিতভাবে জানানো হয়েছিল বলে তারা দাবি করেন।

এছাড়া ইজারাদারদের অভিযোগ, একটি পক্ষ বিভিন্নভাবে তাদের ভয়ভীতি প্রদর্শন করে অর্থ দাবি করছে। বৈধভাবে ইজারা নিয়ে ব্যবসা পরিচালনা করলেও তারা অযৌক্তিক হয়রানির শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন।

পরিদর্শনকালে ১৯ বিজিবির সহকারী পরিচালক (এডি) বলেন, সীমান্তবর্তী এলাকায় অবৈধ কার্যক্রম বন্ধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

জৈন্তাপুরের সহকারী কমিশনার (ভূমি) বলেন, সারি-৩ নদী বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেলে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। তিনি জানান, এর আগেও অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। পাশাপাশি তিনি সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি অবৈধ কার্যক্রম সম্পর্কে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

তাহিরপুরে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত ; চিকিৎসাধীন থাকার ১২ দিন পর আহত মধু মিয়ার মৃত্যু 

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সিগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা।

১১

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান -২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

১২

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ মুন্সীগঞ্জের শ্রদ্ধাঞ্জলি”

১৩

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

১৪

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস: লোহাগড়ায় বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল।

১৬

আটপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তালিমুল ইসলাম 

১৭

জমি-সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৮

ধর্মপাশায় সুশীলন আয়োজিত ইউনিসেফের অর্থায়নে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা বিষয়ে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মা সমাবেশ অনুষ্ঠিত —-

১৯

দোয়ারা বাজার উপজেলায় সরকারি  ভূমি বেআইনিভাবে বিক্রয় ও জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ

২০