তাহিরপুরের জঙ্গলবাড়িতে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক | সুনামগঞ্জ।
১৭ জুন ২০২৬, ৭:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরের জঙ্গলবাড়িতে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের জঙ্গলবাড়িতে মাদক নির্মূল কমিটির উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং যুব সমাজকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় নেতাসহ মাদক নির্মূল কমিটির উপদেষ্টা ও সদস্যরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। এর কারণে পরিবার, সমাজ ও রাষ্ট্র নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে যুবসমাজ মাদকের কারণে বিপথগামী হয়ে পড়ছে, যা জাতির ভবিষ্যতের জন্য উদ্বেগজনক।

বক্তারা আরও বলেন, একটি সুন্দর, সুস্থ ও নিরাপদ সমাজ গঠনের জন্য মাদক নির্মূলের কোনো বিকল্প নেই। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা। একই সঙ্গে অভিভাবকদের সন্তানদের প্রতি আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী শামসুল হক, শ্রীপুর উত্তর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী ফকির, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুজ্জামান তারা মিয়া, সাংগঠনিক সম্পাদক মহরম আলী, জঙ্গলবাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আবু হানিফা, কলাগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি রহমত উল্লাহ সাদী, জঙ্গলবাড়ি মাদক নির্মূল কমিটির উপদেষ্টা সদস্য খালেক মিয়া, তোতা মিয়া, খোরশেদ আলম, সদস্য বাদল মিয়া, উপদেষ্টা সদস্য সাদিকুল ইসলাম বাচ্চু, মুসলিম উদ্দিন, হায়দার মিয়া, সাইফুল ইসলাম, আবু বক্কর, নূর মোহাম্মদ, ইসমাইল মিয়া, আনোয়ার হোসেন, আমিনুল ইসলামসহ অনেকে।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীপুর উত্তর ইউনিয়ন যুবদল নেতা চাঁন সওদাগর, শ্রীপুর উত্তর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রফিক মিয়া এবং এলাকার সর্বস্তরের জনসাধারণ।

সভা শেষে উপস্থিত সবাই মাদকমুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতৃত্বদানকারী শিমুসহ আটকের চেষ্টা চলছে

১

মাঝির বকেয়া পাওনা ৪৪ হাজার টাকা! তাহিরপুরে মাঝিকে জেল হাজতে পাঠানোর হুমকি পুলিশ কর্মকর্তার

২

তৃণমূলের ভোটে শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি শামিম, সাধারণ সম্পাদক শাজাহান

৩

জামালগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ৭ ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

৪

সিরাজগঞ্জে সরকারি কর্মসূচিতে বায়োফর্টিফাইড ফসল অন্তর্ভুক্তকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত :

৫

তাহিরপুরে ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগে বিএনপির মিছিল-সমাবেশ

৬

জামালগঞ্জে বায়ুদূষণ: চার স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা ‎

৭

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

৮

তাহিরপুরে চুনাপাথরবোঝাই নৌকা

৯

নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার ২ পলাতক আসামি গ্রেফতার 

১০

সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে গণমাধ্যমে নারীর পথচলার অনন্য ইতিহাস

১১

তাহিরপুরে নবাগত ইউএনওর মতবিনিময়, গুরুত্ব পেল হাওর সংরক্ষণ ও পর্যটন

১২

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও চা শিল্পকে লাভজনক করতে সরকার কাজ করছে – বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

১৩

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

১৪

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

১৫

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

১৬

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

১৭

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

১৮

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

১৯

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

২০