তাহিরপুরে এতিম শিশুকে পাশবিক নির্যাতন, আটক দুই কিশোর - আলোর সকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
৬ জুন ২০২৬, ৮:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে এতিম শিশুকে পাশবিক নির্যাতন, আটক দুই কিশোর

তাহিরপুরে সাত বছরের এক এতিম শিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই কিশোরকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী কলাগাঁও পশ্চিমপাড়া গ্রামের আল আমিনের ছেলে শাকিব মিয়া (১২) এবং একই গ্রামের রনি মিয়ার ছেলে রিসান মিয়া (১৩)।

গত বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে তাহিরপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যায় সংবাদ পেয়ে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন এবং অভিযুক্ত দুই কিশোরকে পুলিশ হেফাজতে নেন।

পুলিশ ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা যায়, শিশুটির বাবা আগে মারা গেছেন। মা জীবিকার তাগিদে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। শিশুটি তার নানার বাড়িতে বসবাস করে। গত বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত দুই কিশোর শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে কলাগাঁও নদীর পাড়ের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে পাশবিক নির্যাতন করা হয়। একপর্যায়ে শিশুটি অচেতন হয়ে পড়লে তাকে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

ঘটনার পর স্থানীয় ভাবে বিষয়টি জানাজানি হলে অভিযুক্তদের পরিবার ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পুলিশ বা জনপ্রতিনিধিদের না জানিয়ে স্থানীয় বাজারের এক পল্লী চিকিৎসকের মাধ্যমে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নানার বাড়িতে রেখে আসা হয়। তবে গত দুই দিন ধরে শিশুটির রক্তক্ষরণ অব্যাহত থাকায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

শনিবার সকালে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে সন্ধ্যায় পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত দুই কিশোরকে থানায় নিয়ে যায়।

কলাগাঁও গ্রামের বাসিন্দা মোর্শেদ আলম সাদ্দাম বলেন, দুই দিন আগে এই নির্মম ঘটনাটি ঘটেছে। অভিযুক্তদের পরিবার প্রভাবশালী হওয়ায় তারা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। শিশুটির শারীরিক অবস্থা খুবই খারাপ। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। অভিযুক্ত দুই কিশোরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও চা শিল্পকে লাভজনক করতে সরকার কাজ করছে – বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

১০

তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, প্রাণ গেল তিন শিশুর

১১

তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

১২

তাহিরপুরের নতুন ইউএনও মিজ রিপামনি দেবী

১৩

সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে শিশু বলাৎকারের চেষ্টার অভিযোগে জাকির নামে যুবক গ্রেফতার

১৪

সিলেটের গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা

১৫

কালিগঞ্জে সহকারী শিক্ষিকার নিয়োগের বয়স নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি

১৬

কালীগঞ্জে জেলে থাকা প্রধান শিক্ষকের বহিষ্কার নিয়ে বহিষ্কৃত যুবদল নেতার আয়নাবাজি ।

১৭

তাহিরপুরে বালুবাহী নৌকায় যাওয়ার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৮

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ এনাম উদ্দিন তালুকদারের

১৯

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান, সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

২০