তাহিরপুরে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বরণ করল সহকারী শিক্ষক সমিতি - আলোর সকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
৮ অক্টোবর ২০২৬, ৯:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বরণ করল সহকারী শিক্ষক সমিতি

তাহিরপুরে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বরণ করল সহকারী শিক্ষক সমিতি

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন নিয়োগপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বরণ করে নিয়েছে তাহিরপুর উপজেলা সহকারী শিক্ষক সমিতি। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে এক সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে তাহিরপুর উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি আসাদুল ইসলাম আসাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হোসেন আহমদ তৌফিকের সঞ্চালনায় বক্তব্য দেন শিক্ষক সমিতির নেতা আল হোসাইন মাসুক, আবুল হাসান নিপু, গোলাম কিবরিয়া, সঞ্জয় পুরকায়স্থ, বিপ্লব পীর, মাকসুম আহমেদ ও সাখাওয়াত পাটোয়ারী।

অনুষ্ঠানে নবীন শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন মোছাম্মৎ রাজিয়া সুলতানা ও মোহাম্মদ শাফিন মিয়া।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন রুকন উদ্দিন এবং পবিত্র গীতা পাঠ করেন পল্টু রায়।

এ সময় বক্তারা নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীল আচরণ এবং বিদ্যালয়ে ইতিবাচক ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে নবীন শিক্ষকদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

বক্তারা বলেন, একজন শিক্ষক শুধু পাঠদান করেন না; শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই নতুন শিক্ষকদের দায়িত্বশীলতা, সততা ও আন্তরিকতার সঙ্গে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে শিক্ষার গুণগত মানোন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

নবীন শিক্ষকরাও তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে সহকর্মীদের সহযোগিতা ও পরামর্শ নিয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন তারা।

অনুষ্ঠানে তাহিরপুর উপজেলা সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জের ক্রীড়া সংস্থার খেলার মাঠে বাণিজ্যে মেলা-২০২৬ উপলক্ষে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১

সুনামগঞ্জের এরালিয়া গ্রামে এক বৃদ্ধ কে কুপিয়ে আহত করে ৫০ হাজার টাকা ছিনতাই

২

বিশ্বম্ভরপুরে হাওর রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, ৩৫ সদস্যের কমিটি ঘোষণা

৩

ধর্মপাশায় নিখোঁজের তিনদিন পরে কাজলের ঝুলন্ত মরদেহ উদ্ধার। 

৪

নেছারাবাদের গণমান থেকে আইনাঙ্গনের আন্তর্জাতিক পরিমণ্ডলে মোহাম্মদ ছফওয়ান

৫

নেছারাবাদে পত্রিকায় প্রকাশিত সংবাদের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন

৬

আদমদীঘিতে দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি সভা!!

৭

আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টে নসরতপুরকে হারিয়ে সেমিফাইনালে সান্তাহার পৌরসভা!

৮

অপহরণ-চাঁদাবাজির মামলায় এসআই নাহিদ আসামি, পাল্টাপাল্টি অভিযোগে ভিন্ন তথ্য

৯

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায় আসামির ৬০ বছরের কারাদণ্ড!!

১০

গফরগাঁওয়ে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে ডাকাতি, লুট ১০ লাখ টাকার মালামাল

১১

তাহিরপুরে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বরণ করল সহকারী শিক্ষক সমিতি

১২

তাহিরপুরে ফের সংঘর্ষের প্রস্তুতি, লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি চার গ্রামের বাসিন্দা এমপি কামরুলের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

১৩

সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

১৪

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযান, ১৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

১৫

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্‌যাপনের আহ্বান এমপি কামরুজ্জামান কামরুলের

১৬

মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী দলের স্থানীয় একাধিক নেতৃত্বের শীর্ষে নেতা পন্থীরা।

১৭

নাসিরনগরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। 

১৮

কুমিল্লায় ‘খ’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত মেঘনা থানার মো.শহীদুল ইসলাম

১৯

সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা

২০