তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর,লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক। সুনামগঞ্জ
২১ অগাস্ট ২০২৬, ১:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর,লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে ছবি

সুনামগঞ্জের তাহিরপুরে প্রতিপক্ষের লোক জনের দুই দফা হামলায় বাড়ি-ঘর ভাঙচুর, লুটপাটের ঘটনায় সুষ্ঠু তদন্ত,দোষীদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি,নিরাপত্তা নিশ্চিত,ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভোক্তভোগী পরিবার।

শুক্রবার(২১ আগষ্ট) দুপুরে উপজেলার বাদাঘাট বাজারের বাদাম পট্রিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‎সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার গুলোর পক্ষে রুমা আক্তার লিখিত বক্তব্যে বলেন, উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামে গত ১৫ আগষ্ট শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরদিন ১৬ই আগষ্ট একই গ্রামের রান মিয়া ও আলতাবের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে

আব্দুর নুরসহ তার আত্মীয় স্বজনের ৮-৯ টি বসতবাড়িতে হামলা চালায়।

এ সময় বাড়িতে থাকা লোকজন পড়নের কাপড় ও শিশুদের নিয়ে বাড়ি থেকে পালিয়ে কোন রকম জীবন রক্ষা পেলেও হামলাকারীরা ঘর ভাঙচুর ও লুটপাট চালিয়ে ধান,গরু,নৌকা, মোটরসাইকেল,স্বর্ণালংকার,নগদ টাকা ও ইলেকট্রনিক সামগ্রী সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় রুমা আক্তার বাদী হয়ে সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতে ২৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে।

মামলা দায়ের পর আবারও ১৭ই আগস্ট একই হামলাকারীরা আবারও আব্দুর নুরের অন্যান্য

আত্মীয় স্বজনের বসত ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে টিনের বেড়া,শোকেস ও আসবাবপত্র ভাঙচুর করে,শোকেসের তালা ভেঙে প্রায় ৩ ভরি স্বর্ন,৬ ভরি রুপা, নগদ ৮০ হাজার টাকা,১০০ মণ ধান,দুটি ফ্রিজ,তিনটি ষাঁড়,চারটি গাভিন গরু, ধান ভাঙানোর মেশিন, পাওয়ার টিলারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এসময় বাধা দিতে গেলে হামলাকারীরা তামান্না বেগমকে মারধর ও শ্লীলতাহানি চেষ্টা করে।

‎এ ঘটনায় আছমা খাতুন গত ১৭ আগস্ট তাহিরপুর থানায় ২২ জনের নাম উল্লেখ করে ও আরও ১০ থেকে ১৫ অজ্ঞাত রেখে উল্লেখ করে অভিযোগ দায়ের করেছে।

রুমা আক্তার প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবি করেন,বর্তমানে চরম নিরাপত্তাহীনতার রয়েছি। ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবী জানিয়েছেন।

‎তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিক ভাবে পাওয়া যায়নি।

এই ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা ও ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই রফিক আহমদ জানিয়েছেন,এই বিষয় তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে ভয়াবহ আগুন, উদ্ধার ও অগ্নিনির্বাপণে আহত ৭ আনসার সদস্য

জীবন বাঁচাতে লড়ছেন পুলিশ কনস্টেবল লিজা, চিকিৎসায় প্রয়োজন ৫০–৬০ লাখ টাকা

সিলেটে যুবলীগ নেতা আলী আহমেদ মাহীনকে গ্রেপ্তার করেছে সোবহানিঘাট পুলিশ ফাঁড়ি

এসএমপি মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুরস্কৃত বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম

প্রবাসের ব্যস্ত জীবন ঠেলে মানবসেবায় অনন্য দৃষ্টান্ত: মানুষের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ আব্দুল নাঈম।

শাল্লায় মাদকবিরোধী অভিযানে ১০ লিটার চোলাইমদ ও ৬০০ লিটার ওয়াশ উদ্ধার

বিশ্বম্ভরপুরে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্টের উপজেলা শাখার অভিষেক ও পরিচিতি সভা

ভাটির মানুষের স্বাস্থ্যসেবায় নতুন স্বপ্ন, কমিটি গঠনের প্রস্তাব

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

হাসপাতাল হবে অসহায় মানুষের ভরসার ঠিকানা—মেজর সবুজের প্রস্তাব

১০

কালভার্ট বন্ধ করে দেওয়ার অভিযোগে জলাবদ্ধতা, ভোগান্তিতে এলাকাবাসী

১১

তাহিরপুরে মাদক উদ্ধারের ভিডিও ভাইরাল, উদ্ধারকৃত মাদকের হদিস নেই।

১২

সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলা: রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ

১৩

জাফলং-ডাউকি ইসিএ এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ড্রেজার-এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস

১৪

সুনামগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া প্রতিশ্রুতির জমি রক্ষায় এক দিনমুজুরের মানববন্ধন

১৫

বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত

১৬

তাহিরপুরে সমন্বিত রেফারেল ব্যবস্থাপনা নিয়ে অংশীজনদের কর্মশালা

১৭

তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে গিয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৮

তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু।

১৯

৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বর্তমান মেম্বার ইয়াকুব হোসেন।

২০