তাহিরপুরে ভোগান্তির আরেক নাম সাধেরখলা খালের ঝুঁকিপূর্ণ সাঁকো, স্থায়ী সেতুর দাবি এলাকাবাসীর। - আলোর সকাল
নিজস্ব প্রতিনিধি
৬ জুন ২০২৬, ৫:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে ভোগান্তির আরেক নাম সাধেরখলা খালের ঝুঁকিপূর্ণ সাঁকো, স্থায়ী সেতুর দাবি এলাকাবাসীর।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাধেরখলা এবং ৩নং ওয়ার্ডের পুরানখালাশ গ্রামের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সাধেরখলা খালের ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ অস্থায়ী সাঁকো। দুটি ওয়ার্ডের মানুষের যাতায়াতের জন্য এটি বর্তমানে একমাত্র সংযোগ ব্যবস্থা হওয়ায় প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে হাজারো মানুষকে।

স্থানীয় সূত্রে জানা যায়, এই পথ ব্যবহার করে লেদারবন্দ, আনন্দবাজার, পুরানখালাশ চকবাজারসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষ চলাচল করেন। পাশাপাশি হেমন্ত মৌসুমে বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজার থেকে বিভিন্ন পণ্য পরিবহনের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ সড়কপথ হিসেবে ব্যবহৃত হয়।

এ ছাড়া পুরানখালাশ নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও হাজী এম. এ. জাহের উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে যাতায়াত করছে। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

এলাকাবাসী জানান, দুর্ঘটনার ঝুঁকি এড়াতে প্রতিবছর গ্রামবাসী নিজেদের অর্থ সংগ্রহ করে অস্থায়ীভাবে সাঁকোটি সংস্কার বা পুনর্নির্মাণ করে থাকেন। তবে স্থায়ী সমাধানের জন্য দীর্ঘদিন ধরে একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন তারা।

স্থানীয়দের ভাষ্য, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য -এর সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হয়েছে। তিনি লিখিত আবেদন জমা দেওয়ার পরামর্শ দিয়েছেন। শিগগিরই লিখিত আবেদন তাঁর কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, আবেদন পাওয়ার পর দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

এ বিষয়ে ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য রুপন আহমেদ বলেন, “খালটির ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য চেয়ারম্যানের সঙ্গে একাধিকবার আলোচনা করেছি। তবে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় এখনো কাজটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। আমি সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করছি, যেন দ্রুত এখানে একটি স্থায়ী সেতু নির্মাণ করা হয়।”

দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, একটি স্থায়ী সেতু নির্মাণ হলে দুই ওয়ার্ডের হাজারো মানুষের দুর্ভোগ লাঘব হবে এবং শিক্ষার্থীসহ সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে।

এখন এলাকাবাসীর অপেক্ষা—কবে বাস্তবে রূপ নেবে তাদের বহুদিনের দাবি এবং শেষ হবে কবে সাধেরখলা খালের ভোগান্তি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ এনাম উদ্দিন তালুকদারের

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান, সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

সত্য প্রকাশের অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান: এসকেপি

গাইবান্ধা ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় নাজমুল ইসলাম ফেরদৌসের

সিলেটে হজরত শাহজালাল (রঃ) ও হজরত শাহপরান (রঃ) এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে ভয়াবহ আগুন, উদ্ধার ও অগ্নিনির্বাপণে আহত ৭ আনসার সদস্য

জীবন বাঁচাতে লড়ছেন পুলিশ কনস্টেবল লিজা, চিকিৎসায় প্রয়োজন ৫০–৬০ লাখ টাকা

সিলেটে যুবলীগ নেতা আলী আহমেদ মাহীনকে গ্রেপ্তার করেছে সোবহানিঘাট পুলিশ ফাঁড়ি

এসএমপি মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুরস্কৃত বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম

১০

প্রবাসের ব্যস্ত জীবন ঠেলে মানবসেবায় অনন্য দৃষ্টান্ত: মানুষের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ আব্দুল নাঈম।

১১

শাল্লায় মাদকবিরোধী অভিযানে ১০ লিটার চোলাইমদ ও ৬০০ লিটার ওয়াশ উদ্ধার

১২

বিশ্বম্ভরপুরে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্টের উপজেলা শাখার অভিষেক ও পরিচিতি সভা

১৩

ভাটির মানুষের স্বাস্থ্যসেবায় নতুন স্বপ্ন, কমিটি গঠনের প্রস্তাব

১৪

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৫

হাসপাতাল হবে অসহায় মানুষের ভরসার ঠিকানা—মেজর সবুজের প্রস্তাব

১৬

কালভার্ট বন্ধ করে দেওয়ার অভিযোগে জলাবদ্ধতা, ভোগান্তিতে এলাকাবাসী

১৭

তাহিরপুরে মাদক উদ্ধারের ভিডিও ভাইরাল, উদ্ধারকৃত মাদকের হদিস নেই।

১৮

সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলা: রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ

১৯

জাফলং-ডাউকি ইসিএ এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ড্রেজার-এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস

২০