তাহিরপুর সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও মোটরসাইকেলসহ চোরাকারবারী আটক - আলোর সকাল
সিনিয়র করেসপন্ডেন্ট: কুলেন্দু শেখর দাস
১৬ মে ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুর সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও মোটরসাইকেলসহ চোরাকারবারী আটক

সুনামগঞ্জ: সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার বিরেন্দ্রনগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৮৯০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও হেলমেটসহ মোঃ সাগর মিয়া (২০) নামে এক মাদক চোরাকারবারীকে আটক করেছে ২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৬ মে ২০২৬) ভোরে বিরেন্দ্রনগর বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটককৃত সাগর মিয়া তাহিরপুর উপজেলার টেকেরঘাট বড়ছড়া গ্রামের মোঃ রহম আলীর ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে সাগর মিয়া অবৈধভাবে বিরেন্দ্রনগর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে। পরে শনিবার ভোরে মোটরসাইকেলযোগে বাংলাদেশে ফেরার সময় সীমান্ত পিলার ১১৯৩/৪-এস হতে আনুমানিক ১২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিরেন্দ্রনগর এলাকায় বিজিবির টহল দল তাকে আটক করে।

এ সময় তার কাছ থেকে ১ হাজার ৮৯০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও একটি হেলমেট জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৫ লাখ ৬৭ হাজার টাকা, মোটরসাইকেলের মূল্য ১ লাখ টাকা এবং হেলমেটের মূল্য ১ হাজার টাকাসহ সর্বমোট জব্দকৃত আলামতের মূল্য ৬ লাখ ৬৮ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, আটককৃত আসামিকে জব্দকৃত ইয়াবা ও মোটরসাইকেলসহ তাহিরপুর থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের মূল্যায়নের দাবি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের

সুনামগঞ্জ সদরে মোবাইল কোর্ট অভিযান

নওগাঁয় শয়তানের নিঃশ্বাসে সর্বস্ব লুট: চক্রের তিন সদস্য গ্রেপ্তার

কেরানীগঞ্জে ১৪ বছর বয়সী কিশোরী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভিযানে নিরীহ পরিবারের উপর হামলাকারী ২জন আটক

পাহাড়ি ঢলে তলিয়ে গেল সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক, ব্যাহত যোগাযোগ।

টেকনাফে র‌্যাব-১৫ এর চিরুনি অভিযান: ৩০ হাজার পিস ইয়াবা ও ৪টি বিলাসবহুল মোটরসাইকেলসহ শীর্ষ মাদক কারবারি আটক

দখলমুক্ত হবে মুন্সীগঞ্জের ‘নয়নের খাল’, দ্রুত উদ্ধার অভিযানের আশ্বাস প্রতিমন্ত্রী মীর শাহে আলমের।

রাজশাহীতে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির প্রতিবাদে তাহেরপুরে বাজুসের মানববন্ধন ও বিক্ষোভ

মধ্যনগরে সাত গ্রামের শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি

১০

কক্সবাজার বিমানবন্দরে নারী যাত্রীর ব্যাগে ৯,৮২৫ পিস ইয়াবা উদ্ধার

১১

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার সবসময় রয়েছে চেয়ারম্যান জুনাব আলী

১২

সংবাদ প্রকাশের জেরে ‘তদন্ত রিপোর্ট’-এর সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মামলা স্বাধীন ও অনুসন্ধানী সাংবাদিকতার কণ্ঠরোধের অপচেষ্টা বলে দাবি

১৩

বিন্নারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত ডা. আলী আক্কাছ।

১৪

তাহিরপুরের জঙ্গলবাড়িতে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

১৫

তাহিরপুরে মোবাইল কোর্ট অভিযান: ১৫ হাজার ঘনফুট বালু জব্দ, দেড় লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস

১৬

সুনামগঞ্জে ইরা’র”লাইট”প্রকল্পের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত 

১৭

মুন্সিগঞ্জ মিরকাদিমে পৌর নির্বাচনে আগামী মেয়র পদে কে হচ্ছে সম্ভাব্য প্রার্থীরা।

১৮

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে নিঃসঙ্গ বারকি শ্রমিকের মৃত্যু

১৯

মান্দায় মাদকসেবীদের আস্তানায় পুলিশের অভিযান, আটক ৬

২০