দিরাই প্রেসক্লাব মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ২৯ - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
২৬ নভেম্বর ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিরাই প্রেসক্লাব মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ২৯

দিরাই: সুনামগঞ্জ : প্রতিনিধি। 

সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাব আয়োজিত ৫ম শ্রেণির মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন এবং মেধা বৃত্তি পরিচালনা কমিটির আহ্বায়ক সোয়েব হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ফলাফল জানানো হয়।

এবার ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে মোট ২৯ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৭ জন এবং পৌরসভা ও ৯টি ইউনিয়ন থেকে সাধারণ গ্রেডে ২২ জন উত্তীর্ণ হয়েছে। নীতিমালা অনুযায়ী ৫টি ট্যালেন্টপুল বৃত্তি নির্ধারিত থাকলেও চারজন শিক্ষার্থী সমান ৮৯ নম্বর পাওয়ায় অতিরিক্ত আরও ২ জনসহ মোট ৭ জনকে এ তালিকায় রাখা হয়েছে। ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্তরা হলেন- সুত দাস (রোল-২৯৮, নম্বর-৯৮) ও অর্পিন মেধা পৃথা (রোল-২৮৫, নম্বর-৯১), দিরাই মডেল সপ্রাবি; প্রিল তালুকদার (রোল-২১৯, নম্বর-৯৪), রাজানগর সপ্রাবি; সাইয়্যারা আমিন লাবিবা (রোল-৩৩৭, নম্বর-৮৯), শুকুরনগর সপ্রাবি; সৌম্যজিৎ দাস (রোল-১২৩, নম্বর-৮৯), উত্তর নাগেরগাঁও সপ্রাবি; সময়িকা তালুকদার (রোল-১৯৬, নম্বর-৮৯), খাগাউড়া কান্দাপাড়া সপ্রাবি এবং বনশ্রী সরকার (রোল-২৪৪, নম্বর-৮৯), পেরুয়া সপ্রাবি।

সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তদের মধ্যে দিরাই পৌরসভায় ৫ জন, রফিনগরে ৩ জন এবং ভাটিপাড়া, রাজানগর, চরনারচর, দিরাই সরমঙ্গল, করিমপুর, জগদল ও তাড়ল ইউনিয়নে ২ জন করে শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ফলাফল প্রকাশে প্রেসক্লাব নেতৃবৃন্দ কৃতি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন##

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে বিজিবি”র সদস্যরা সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধকল্পে সীমান্ত সুরক্ষায় গৃহীত পদক্ষেপ

১

দিরাই প্রেসক্লাব মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ২৯

২

বিক্রিত কয়লা বুঝে না নেওয়া ও পাওনা টাকা পরিশোধ না করার অভিযোগ

৩

ইসলামী ছাত্র আন্দোলন থেকে যুব আন্দোলনে নতুন অধ্যায়, তাহিরপুরে সাধারণ সম্পাদক হলেন এক সাবেক ছাত্রনেতা

৪

বড়দল উত্তর ইউপির ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ আক্তার হোসেন

৫

তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

৬

তাহিরপুরে গরুর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নারী ও গরুর মৃত্যু

৭

ফুলবাড়ীয়া ইউনিয়নকে সুন্দর ও মাদকমুক্ত গড়তে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মামুদ রানা সরকারের প্রত্যয়

৮

আদমদীঘিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত!!

৯

আত্রাইয়ে রেললাইনের ভাঙা স্লিপারের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন, যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা

১০

বড়দল দক্ষিণ ইউপির ৪নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় নুরুল ইসলাম নুরুল

১১

শেরপুরের শ্রীবরদীতে জ্বালানি তেল কম দেওয়ায় দুই দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা

১২

শেরপুরে শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় সময় দুই কিশোর আটক হয়েছে ,পলাতক ৩ মানব পাচারকারী, 

১৩

কালিগঞ্জে পুলিশি অভিযানে আটক-৩ 

১৪

ইউপি নির্বাচনে চেয়ারম্যান-মেম্বারদের জন্য ৪২ প্রতীক নির্ধারণ, বাদ দলীয় মার্কা

১৫

দিরাইয়ে ওয়াক্‌ফ ও খাসজমি নিয়ে বিরোধ: ৪.৬২ একর ভূমি ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ

১৬

বাদাঘাট ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা আজিজুর রহমান

১৭

প্রশাসনিক গাফিলতিতে শিক্ষার্থীর ভবিষ্যৎ—মিঠামইনের ঘটনা কী বার্তা দেয়?

১৮

সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন   

১৯

সামাজিক নিরীক্ষার প্রতিবেদন ও সুপারিশমালা সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে হস্তান্তর

২০