দৈনিক রূপালী সৈকতের প্রতিনিধি সম্মেলন সফল করতে সম্পাদক ও প্রকাশকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত - আলোর সকাল
কামরুল ইসলাম, কক্সবাজার।
৩০ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দৈনিক রূপালী সৈকতের প্রতিনিধি সম্মেলন সফল করতে সম্পাদক ও প্রকাশকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৈনিক রূপালী সৈকত পত্রিকার আসন্ন প্রতিনিধি সম্মেলনকে সুশৃঙ্খল, সুন্দর ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে সম্পাদক ও প্রকাশক ফজলুল কাদের চৌধুরীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) রাত ৮টায় একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় প্রতিনিধি সম্মেলনের সার্বিক প্রস্তুতি, অনুষ্ঠান পরিচালনা, অতিথি আপ্যায়ন, সাংগঠনিক কার্যক্রম, দায়িত্ব বণ্টন এবং সফল বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সম্মেলনের মাধ্যমে পত্রিকার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন দৈনিক রূপালী সৈকত পত্রিকার পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ নুরুল হোসাইন, নজরুল ইসলাম খোকন, সোলতান আহমদ, এস কে জাফর আলম, কামরুল ইসলাম, রাসেল তালুকদার ও মো. ইউছুপ।

সভায় সম্পাদক ও প্রকাশক ফজলুল কাদের চৌধুরী প্রতিনিধি সম্মেলনকে সফল করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, প্রতিনিধি সম্মেলন শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, এটি পত্রিকার প্রতিনিধি ও পরিচালনা পরিষদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সম্মিলিত প্রচেষ্টা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার মাধ্যমে এ সম্মেলনকে একটি সফল, সুশৃঙ্খল ও স্মরণীয় আয়োজন হিসেবে বাস্তবায়ন করা সম্ভব।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দও প্রতিনিধি সম্মেলনের সার্বিক সফলতা নিশ্চিত করতে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা আশা প্রকাশ করেন, এ সম্মেলনের মাধ্যমে দৈনিক রূপালী সৈকত পত্রিকার সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে এবং দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত প্রতিনিধিদের মধ্যে সমন্বয় ও সৌহার্দ্য আরও বৃদ্ধি পাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

তাহিরপুরে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত ; চিকিৎসাধীন থাকার ১২ দিন পর আহত মধু মিয়ার মৃত্যু 

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সিগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা।

১১

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান -২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

১২

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ মুন্সীগঞ্জের শ্রদ্ধাঞ্জলি”

১৩

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

১৪

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস: লোহাগড়ায় বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল।

১৬

আটপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তালিমুল ইসলাম 

১৭

জমি-সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৮

ধর্মপাশায় সুশীলন আয়োজিত ইউনিসেফের অর্থায়নে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা বিষয়ে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মা সমাবেশ অনুষ্ঠিত —-

১৯

দোয়ারা বাজার উপজেলায় সরকারি  ভূমি বেআইনিভাবে বিক্রয় ও জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ

২০