নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা, আহত ৬ - আলোর সকাল
নাসিরনগর প্রতিনিধি
১৪ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা, আহত ৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গ্রাম্য সরদার-মাতাব্বরদের উপস্থিতিতে সালিশ বৈঠকে হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। এসময় হামলাকারীদের হাতে নারীসহ ৬ জন আহত হয়েছেন। গত শনিবার বিকেলে উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ (পূর্বপাড়া) গ্রামে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে সবুজ মিয়া (৩৪), মৃত. আব্দুল মোতালিবের ছেলে লুৎফুর রহমান (৫০), লুৎফুর রহমানের ছেলে আব্দুল মান্নান (২১), হাজ্বী মিয়াব আলীর মেয়ে রাহিমা আক্তার (২৫), বাশার আহমেদ (২২) ও মৃত. আব্দুল কাদিরের ছেলে শামছুল হক (৪৫)। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় রবিবার দুপুরে আহত সবুজ মিয়ার বাবা মজিবুর রহমান বাদী হয়ে জাহাঙ্গীর মিয়া (৪২) নামে একজনকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখসহ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে নাসিরনগর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বভাগ (পূর্বপাড়া) গ্রামের সবুজ মিয়া গংদের সঙ্গে একই গ্রামের জাহাঙ্গীর মিয়া গংদের জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। শনিবার বিকালে উভয়পক্ষের লোকজন জমি-জমার বিরোধ মেটানোর জন্য স্থানীয়দের উপস্থিতিতে সালিশি বৈঠকে বসেন। বৈঠকের এক পর্যায়ে জাহাঙ্গীর মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষ সবুজ মিয়ার লোকজনের ওপর হামলা চালান। এসময় প্রতিপক্ষের হামলায় আহত হন নারীসহ ৬ জন। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। আহতদের মধ্যে গুরুতর আহত সবুজ মিয়ার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

আহতদের স্বজনেরা জানান, পূর্ব পরিকল্পিতভাবে জাহাঙ্গীর মিয়ার লোকজন সালিশি বৈঠকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে ৬ জনকে আহত করে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ ঘটনার পর থেকে হামলাকারী জাহাঙ্গীর মিয়া ও তাঁর লোকজন গা ঢাকা দিয়েছেন। তাই তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সালিশ বৈঠকে থাকা কয়েকজন বলেন, তাদের মধ্যে বিবাদমান দ্বন্দ্ব নিরসন করতে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে জাহাঙ্গীরের লোকজন সবুজের লোকদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।

এ বিষয়ে নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের গ্রেপ্তার করতে মাঠে কাজ করছে পুলিশ। ##

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ এনাম উদ্দিন তালুকদারের

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান, সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

সত্য প্রকাশের অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান: এসকেপি

গাইবান্ধা ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় নাজমুল ইসলাম ফেরদৌসের

সিলেটে হজরত শাহজালাল (রঃ) ও হজরত শাহপরান (রঃ) এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে ভয়াবহ আগুন, উদ্ধার ও অগ্নিনির্বাপণে আহত ৭ আনসার সদস্য

জীবন বাঁচাতে লড়ছেন পুলিশ কনস্টেবল লিজা, চিকিৎসায় প্রয়োজন ৫০–৬০ লাখ টাকা

সিলেটে যুবলীগ নেতা আলী আহমেদ মাহীনকে গ্রেপ্তার করেছে সোবহানিঘাট পুলিশ ফাঁড়ি

এসএমপি মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুরস্কৃত বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম

১০

প্রবাসের ব্যস্ত জীবন ঠেলে মানবসেবায় অনন্য দৃষ্টান্ত: মানুষের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ আব্দুল নাঈম।

১১

শাল্লায় মাদকবিরোধী অভিযানে ১০ লিটার চোলাইমদ ও ৬০০ লিটার ওয়াশ উদ্ধার

১২

বিশ্বম্ভরপুরে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্টের উপজেলা শাখার অভিষেক ও পরিচিতি সভা

১৩

ভাটির মানুষের স্বাস্থ্যসেবায় নতুন স্বপ্ন, কমিটি গঠনের প্রস্তাব

১৪

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৫

হাসপাতাল হবে অসহায় মানুষের ভরসার ঠিকানা—মেজর সবুজের প্রস্তাব

১৬

কালভার্ট বন্ধ করে দেওয়ার অভিযোগে জলাবদ্ধতা, ভোগান্তিতে এলাকাবাসী

১৭

তাহিরপুরে মাদক উদ্ধারের ভিডিও ভাইরাল, উদ্ধারকৃত মাদকের হদিস নেই।

১৮

সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলা: রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ

১৯

জাফলং-ডাউকি ইসিএ এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ড্রেজার-এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস

২০