পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের তফসিল ঘোষণা ১০ ডিসেম্বর - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
১ নভেম্বর ২০২৬, ৮:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের তফসিল ঘোষণা ১০ ডিসেম্বর

প্রথম ধাপে ভোট ২১ জানুয়ারি, নির্বাচন হতে পারে এক হাজারের বেশি ইউনিয়নে

নিজস্ব প্রতিবেদক। 

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ধাপের নির্বাচনী তফসিল আগামী ১০ ডিসেম্বর ঘোষণা করার পরিকল্পনা রয়েছে কমিশনের। প্রথম ধাপে এক হাজারের বেশি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রথম ধাপে প্রাথমিকভাবে প্রায় ৮০০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা থাকলেও নির্বাচনের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাওয়ায় এ সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সে অনুযায়ী, প্রথম ধাপে এক হাজারের বেশি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হতে পারে।

সূত্র জানায়, প্রথম ধাপে দেশের বিভিন্ন জেলার সদর উপজেলা ও এর আশপাশের উপজেলাগুলোর নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদকে অগ্রাধিকার দেওয়া হতে পারে। যেসব জেলায় সদর উপজেলা নেই, সেসব জেলার নিকটবর্তী উপজেলাগুলোর ইউনিয়ন পরিষদও এ ধাপের নির্বাচনের আওতায় আসতে পারে।

প্রথম ধাপের তফসিল ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, ভোটগ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী, ভোটের ৪০ থেকে ৪২ দিন আগে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, সব জেলাতেই একসঙ্গে নির্বাচন কার্যক্রম শুরু করার আশা করছে কমিশন। এ ক্ষেত্রে সদর উপজেলাগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি যেসব ইউনিয়ন পরিষদের নির্বাচনের মেয়াদ পেরিয়ে গেছে কিংবা দীর্ঘদিন ধরে নির্বাচন আটকে রয়েছে, সেগুলোও অগ্রাধিকার পাবে। সাধারণত ভোটগ্রহণের ছয় সপ্তাহ আগে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়ে থাকে। তফসিল ঘোষণা করবেন সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা।

ইসি সূত্রে জানা যায়, ২০২১-২২ অর্থবছরের আগে ২৮৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২১-২২ অর্থবছরে ৩ হাজার ৯৮১টি, ২০২২-২৩ অর্থবছরে ১১০টি এবং ২০২৩-২৪ অর্থবছরে ৯২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। মামলা ও সীমানা জটিলতাসহ বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে ১০৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

দেশে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪ হাজার ৫৮০টি। এর মধ্যে চলতি বছর ৩ হাজার ৯৮১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপযোগী হবে। বাকি ইউনিয়ন পরিষদগুলো ২০২৭ ও ২০২৮ সালের দিকে নির্বাচন উপযোগী হবে বলে জানা গেছে।

এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্র ও ভোটকক্ষের প্রস্তুতিও সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচন আয়োজনের জন্য মোট ৪৬ হাজার ৩৯৭টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে স্থায়ী ভোটকেন্দ্র ৪৫ হাজার ৯৭২টি এবং অস্থায়ী ভোটকেন্দ্র ৪২৫টি। এসব কেন্দ্রে স্থায়ী ভোটকক্ষ রয়েছে ২ লাখ ২ হাজার ১৫৯টি এবং অস্থায়ী ভোটকক্ষ ১৩ হাজার ৫৮০টি। সব মিলিয়ে ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ১৫ হাজার ৭৩৯টি।

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগামী ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। এ ক্ষেত্রে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত যেসব নাগরিকের বয়স ১৮ বছর বা তার বেশি হবে, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন।

সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচনে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।

সব মিলিয়ে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। এখন প্রথম ধাপের তফসিল ঘোষণার অপেক্ষায় রয়েছেন সম্ভাব্য প্রার্থী ও ভোটাররা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর বাঘার কলিগ্রামে মাদক ও অপরাধ দমনে সামাজিক ঐক্যের উদ্যোগ, অনুষ্ঠিত হলো ভার্চুয়াল সভা

১

কোটালিপাড়ার দুটি বিদ্যালয়ে টিউবওয়েল,খেলার সামগ্রী চুরি হলেও কর্তৃপক্ষ উদাসীন 

২

গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

৩

টঙ্গিবাড়ীতে কর্মস্থল থেকে ফেরার পথে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার যুবক

৪

স্থানীয় নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাই হবে জনপ্রিয়তা ও জয়ের সম্ভাবনায়: রিজভী

৫

জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা সংসদের প্রতিবাদ সভায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সংহতি

৬

সুনামগঞ্জে সেপ্টেম্বরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৫৫, উদ্ধার ১ লাখ টাকার মাদক

৭

দিরাইয়ে উন্নয়ন প্রকল্পের কাজে কঠোর নজরদারি, মান যাচাইয়ের পরই বিল: এমপি নাছির উদ্দীন চৌধুরী

৮

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে টিম-৭-এর বিশেষ অভিযান, বাড়ি বাড়ি সচেতনতা অব্যহত

৯

কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক

১০

প্রেসক্লাব মান্দার উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির: সেবা পেল শতাধিক রোগী

১১

সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জেলা বিএনিপর সংবাদ সম্মেলন

১২

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ১২ ডিসেম্বর

১৩

ছাতকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, ওয়ারেন্টভুক্ত আরও ২ আসামি গ্রেপ্তার

১৪

কালিগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের তৎপরতা: জাহাঙ্গীর আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ফুঁসে উঠছে বিএনপি কর্মীরা।

১৫

সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন

১৬

তাহিরপুর-মধ্যনগর সড়কে পাঠাবুকা সেতুর সংযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে মানুষ—পরিদর্শনে ইউএনও রিপা মনি দেবী

১৭

যাদুকাটা নদীর বালুমহাল বন্ধের দাবিতে রিট প্রত্যাখ্যান, জীবিকা নিয়ে উদ্বিগ্ন শ্রমিকরা

১৮

শিবগঞ্জে আমবাগানে মিলল কফ সিরাপ ও বিদেশি মদের মজুত, উদ্ধার ২১৪ বোতল

১৯

সুনামগঞ্জের শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন নীরব। 

২০