প্রেমের সম্পর্কের জেরে বিবাহ, জোরপূর্বক অন্যত্র বিয়ের চেষ্টার অভিযোগ - আলোর সকাল
কামরুল ইসলাম, কক্সবাজার।
২২ মে ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রেমের সম্পর্কের জেরে বিবাহ, জোরপূর্বক অন্যত্র বিয়ের চেষ্টার অভিযোগ

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা পূর্বপাড়া এলাকার এক তরুণীকে জোরপূর্বক অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে তার পরিবারের বিরুদ্ধে। একই সঙ্গে তার স্বামীর বাড়িতে পুলিশ নিয়ে গিয়ে হয়রানির অভিযোগও করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, হ্নীলা ইউনিয়নের লেদা পূর্বপাড়া এলাকার আব্দুল মোনাফ ও রোকিয়া বেগমের মেয়ে আরজিনা নাসরিন (১৮) এবং দক্ষিণ হ্নীলার নাটমুরাপাড়া এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে মোঃ তারেক (২১) দীর্ঘদিন ধরে একে অপরের পরিচিত ছিলেন। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

আরজিনা নাসরিনের দাবি, গত ৭ জানুয়ারি ২০২৫ তারিখে ইসলামি শরিয়ত মোতাবেক ৫ লাখ টাকা দেনমোহর ধার্য করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিষয়টি জানার পর তার পরিবার তাকে জোরপূর্বক অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি তার শ্বশুরবাড়ির সদস্যদেরও বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আরজিনা নাসরিন বলেন,“আমি পবিত্র কোরআন শরীফ হাতে শপথ করে বলছি, আমার স্বামী মোঃ তারেক ছাড়া অন্য কাউকে বিয়ে করার কোনো সুযোগ নেই।”

তিনি আরও জানান, উভয়ের সম্মতি ও পারস্পরিক আলাপ-আলোচনার ভিত্তিতেই তারা বিবাহের সিদ্ধান্ত নিয়েছেন।

এ ঘটনায় প্রশাসনের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে আরজিনা বলেন,

“আমার শ্বশুরবাড়িতে অন্যায়ভাবে জুলুম-নির্যাতন চালানো হলে আমি বাদী হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।”

তবে এ বিষয়ে অভিযুক্ত পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আলম সাব্বিরকে নিয়ে মানহানিকার বক্তব্যের প্রতিবাদ উপজেলা প্রেসক্লাব

ধর্মপাশার সুখাইড় বাজারে প্রশাসনের সহায়তায় বেদখল জায়গা ফেরত পেয়েছেন অভিজিৎ সরকার

নরসিংদীর মাধবদীতে কারখানার ধোঁয়া ও শব্দদূষণের অভিযোগ, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর

বিশ্বম্ভরপুর পূজা উদযাপন পরিষদের দ্বি – বার্ষিক সম্মেলন অনুষ্টিত। সভাপতি স্বপন কুমার বর্মন ও সাধারণ সম্পাদক বিজিৎ মৈত্র

জামালপুরের বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা চলাকালীন সময়ে হোন্ডার ম্যাংগো ফেস্ট, উচ্চস্বরে মাইক বাজিয়ে পরিবেশ দূষণ

পূর্বাচল স্পেশালাইজড হাসপাতালের শেয়ার বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন!! 

শিবপুরে আশার আলো যুব সংঘের আয়োজনে জমকালো এক বিশাল ফাইনাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত –

সুনামগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নির্বাচিত

১০

বাগমারা’য় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে স্থানীয় নেতারা প্রধান শিক্ষককে হুমকি: থানায়-জিডি

১১

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত মুন্সিগঞ্জের সব ফায়ার স্টেশন।

১২

তাহিরপুরে পরিত্যক্ত বাড়ি থেকে ১৮ বোতল বিদেশি মদ জব্দ, মাদক কারবারি পলাতক

১৩

জগন্নাথপুরে পলাতক আসামী “নাঈম” গ্রেপ্তার 

১৪

ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক

১৫

তাহিরপুরের সাংবাদিক শফিকুল ইসলাম স্বাধীনের নতুন মাইলফলক

১৬

ছাতকে মোবাইল কোর্টের অভিযান ৪ প্রতিষ্ঠান-কে জরিমানা 

১৭

উপজেলা শহরে ডাকাতের ছুরিকাঘাতে গুরুতর আহত মুদি ব্যবসায়ী আবু বক্কর ছিদ্দিক

১৮

ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ পালিত

১৯

মৌলভীবাজার সিটি অ্যাপেক্স ক্লাবের তৃতীয় পালাবদল অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।

২০