বিশ্বম্ভরপুরে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্টের উপজেলা শাখার অভিষেক ও পরিচিতি সভা - আলোর সকাল
মোঃ শুকুর আলী, স্টাফ রিপোর্টার:
১২ সেপ্টেম্বর ২০২৬, ৩:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বম্ভরপুরে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্টের উপজেলা শাখার অভিষেক ও পরিচিতি সভা

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; sv:16.1.8.0.W20; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

মানবাধিকার সুরক্ষা, নিপীড়িত মানুষের অধিকার আদায়, আইনি সচেতনতা বৃদ্ধি এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ‘হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ’-এর উপজেলা শাখার অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১১টায় বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নবগঠিত উপজেলা কমিটির নেতৃবৃন্দ, জেলা পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সভাপতি ও অবসরপ্রাপ্ত তহসিলদার নুরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজ সেবক শামসুল কবির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট ছয়াব মিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আবু সাইদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি নুরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ওবাদুল হক মিলন, উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আমিন উদ্দিন, উপদেষ্টা ডা. শাহ শ্যামল নাজীম, সহ-সভাপতি মাওলানা ফারুক আহমেদ ও মজিবুর রহমান মাফিজ।

এছাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক জুনাব আলী, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম খন্দকার, আইন সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কপিল আখঞ্জী এবং শিক্ষা বিষয়ক সম্পাদক ছয়ন কান্তি দাসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও ধর্মীয় গ্রন্থ পাঠের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে নবগঠিত উপজেলা কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং আনুষ্ঠানিকভাবে কমিটির অভিষেক ঘোষণা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ছয়াব মিয়া বলেন, মানবাধিকার রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার মানুষের পাশে থেকে সংগঠনটির কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

প্রধান বক্তা আবু সাইদ বলেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং অসহায় ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো সংগঠনের অন্যতম লক্ষ্য। তিনি সংগঠনের উপজেলা শাখার নেতৃবৃন্দকে আইন ও নীতিমালা মেনে মানবিক ও দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে নুরুল ইসলাম বলেন, সংগঠনটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়; মানবাধিকার ও ন্যায়বিচারের পক্ষে কাজ করবে। বিশ্বম্ভরপুর উপজেলায় কোনো মানুষ যেন তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য শুধু সংগঠন গঠন করাই যথেষ্ট নয়; মানুষের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, আইন সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা এবং অন্যায়-অনিয়মের ক্ষেত্রে আইনানুগ প্রক্রিয়ায় সহযোগিতা করাও গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বক্তারা বিশ্বম্ভরপুর উপজেলার মানবাধিকার পরিস্থিতি, সাধারণ মানুষের আইনি সচেতনতা বৃদ্ধি এবং অসহায় মানুষের অধিকার সুরক্ষায় বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।

পরে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। দেশ, জাতি ও সংগঠনের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বম্ভরপুরে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্টের উপজেলা শাখার অভিষেক ও পরিচিতি সভা

ভাটির মানুষের স্বাস্থ্যসেবায় নতুন স্বপ্ন, কমিটি গঠনের প্রস্তাব

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

হাসপাতাল হবে অসহায় মানুষের ভরসার ঠিকানা—মেজর সবুজের প্রস্তাব

কালভার্ট বন্ধ করে দেওয়ার অভিযোগে জলাবদ্ধতা, ভোগান্তিতে এলাকাবাসী

তাহিরপুরে মাদক উদ্ধারের ভিডিও ভাইরাল, উদ্ধারকৃত মাদকের হদিস নেই।

সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলা: রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ

জাফলং-ডাউকি ইসিএ এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ড্রেজার-এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস

সুনামগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া প্রতিশ্রুতির জমি রক্ষায় এক দিনমুজুরের মানববন্ধন

বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত

১০

তাহিরপুরে সমন্বিত রেফারেল ব্যবস্থাপনা নিয়ে অংশীজনদের কর্মশালা

১১

তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে গিয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

১২

তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু।

১৩

৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বর্তমান মেম্বার ইয়াকুব হোসেন।

১৪

মৌলভীবাজারে মঈনুল হকের ৫৫তম জন্মদিন পালিত

১৫

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে ভেড়ামারা থানার বিশেষ কার্যক্রম

১৬

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন: ‘দুর্দিনের ও নির্যাতিত কর্মীকেই প্রার্থী করার দাবি’—মোঃ মালু মিয়া

১৭

উত্তর বড়দল ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদে সম্ভাব্য প্রার্থী মাফিজ মিয়া

১৮

কলেজ সভাপতির বাড়িতে শিক্ষকদের নিয়ে অশ্লীল গানের আসর,এলাকায় মিশ্র প্রতিক্রিয়া

১৯

টাকার গন্ধে বেসামাল উপপরিচালক কার্যালয়ের হিসাবরক্ষক শরিফুল।

২০