বীর মুক্তিযোদ্ধা মানিক প্রসারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
২ নভেম্বর ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বীর মুক্তিযোদ্ধা মানিক প্রসারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন

মোঃ বাবুল আক্তার, ভেড়ামারা, কুষ্টিয়া, প্রতিনিধি‍ঃ

‎বীর মুক্তিযোদ্ধা মানিক প্রসারীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং এ ঘটনায় জামায়াত-শিবিরের চক্রান্তের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (২ নভেম্বর) সকাল ১০টায় ভেড়ামারা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ভেড়ামারা উপজেলা কমান্ডের উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বীর মুক্তিযোদ্ধা, তাঁদের সন্তান, পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

‎মানববন্ধনে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবু দাউদ, বীর মুক্তিযোদ্ধা তাশফের, আজগর আলী, আনসার আলী, বাবলু ও মোস্তফা, মুক্তি যোদ্ধার সন্তান ও উপজেলার সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল হাই আল হাদি সহ স্থানীয় মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যরা।

‎এ সময় বক্তারা বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা মুক্তিযোদ্ধাদের জানাজা ও দাফনের মতো ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

‎বক্তারা বলেন, পিরোজপুর সদর উপজেলার চিতলিয়া গ্রামের বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী গত ২৪ অক্টোবর অসুস্থতাজনিত কারণে মারা যান। তার মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হলে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতা-কর্মীরা তার জানাজা, রাষ্ট্রীয় গার্ড অব অনার এবং দাফনে বাধা এমনকি কবর খোঁড়ার পর সেখানে মাটি চাপা দিয়ে বাধা দেওয়া হয়। আরো বলেন, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের সম্মান ও মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব। মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মানজনক আচরণ বা তাঁদের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় বাধা দেওয়ার মতো অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। ভবিষ্যতে কঠোর কর্মসূচি দেওয়ার পরিকল্পনার কথাও জানান।

‎মানববন্ধন থেকে বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেড়ামারায় মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ সংরক্ষণ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১

মধুপুরে অবৈধ ইটভাটার চিমনি ও কিলন গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

২

ফুলপুরে সরকারি দপ্তরে জেলা প্রশাসকের আকস্মিক পরিদর্শন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ

৩

জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: ডা. শফিকুর রহমান

৪

কালিগঞ্জে নারীদের স্বাবলম্বী করতে ‘স্বপ্নবুনন’ উদ্যোগের উদ্বোধন

৫

মধ্যনগরে মেম্বার প্রার্থী সাইফুল ইসলামের সমর্থনে বিশাল উঠান বৈঠক, জনসমাগমে মুখর মহিষখলা

৬

পিবিআই গাজীপুরে দুই পুলিশ সদস্যকে বিদায় সংবর্ধনা, কর্মনিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসায় পুলিশ সুপার

৭

স্ত্রীর অন্তরঙ্গ ছবি-ভিডিও বন্ধুর কাছে পাঠানোর অভিযোগ, স্বামী গ্রেপ্তার

৮

মাদক ছাড়তে বলায় স্ত্রীকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

৯

নাসিরনগরে অটোচালক হত্যার মূল আসামি গ্রেফতার, ঘটনাস্থল দেখালেন ঘাতক

১০

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

১১

গোপালগঞ্জে কবি ও সাংবাদিকের স্ত্রী  রিনা রানী মধু নেই

১২

৫০ বছরের ঐতিহ্যবাহী বাস টার্মিনাল রক্ষায় কালিগঞ্জে শ্রমিকদের মানববন্ধন 

১৩

দিরাই জারুলিয়া গ্রামে বিদ্যুৎতের আগুনে ১৪টি পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি

১৪

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মুক্তিযোদ্ধা ও সন্তান সংসদের মানববন্ধন

১৫

ডেঙ্গু ঠেকাতে মাঠে টিম-৭, দুই দিনে দুই ওয়ার্ডে ব্যপক অভিযান—ধ্বংস লার্ভা, বাড়ছে সচেতনতা

১৬

ফান্দাউক পণ্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও নতুন একাডেমিক ভবন শুভ উদ্বোধন

১৭

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে রসুলগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৮

তাহিরপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

১৯

সংযুক্ত আরব আমিরাতে দিরাই প্রবাসী উন্নয়ন পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

২০