বীর মুক্তিযোদ্ধা সুবেদার রফিক উল্লাহ ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - আলোর সকাল
স্টাফ রিপোর্টার: শফিকুল ইসলাম শফিক
২৭ মে ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বীর মুক্তিযোদ্ধা সুবেদার রফিক উল্লাহ ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মধ্য খানপুরে বীর মুক্তিযোদ্ধা সুবেদার রফিক উল্লাহ ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার, ২৬ মে ২০২৬, বিকেল ২টায় ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সুবেদার রফিক উল্লাহ মার্কেট প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধার সুযোগ্য সন্তান ইঞ্জি. মিজানুর রহমান মিজান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ফাউন্ডেশনের মহাসচিব নায়েব সুবেদার মো. হুমায়ুন কবির বলেন, ১৯৮৩ সালে প্রতিষ্ঠার পর থেকে বীর মুক্তিযোদ্ধা সুবেদার রফিক উল্লাহর আদর্শকে ধারণ করে ফাউন্ডেশন সামাজিক উন্নয়ন, শিক্ষা প্রসার ও মানবসেবায় কাজ করে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো সংকটে আমরা সবসময় জনগণের পাশে থেকেছি।

সভাপতির বক্তব্যে ইঞ্জি. মিজানুর রহমান মিজান বলেন, আমার বাবা শুধু একজন বীর মুক্তিযোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন একজন নিবেদিত সমাজসেবক। খানপুর দারুল ফালাহ ফাজিল মাদ্রাসা ও দারুল ফালাহ জামে মসজিদ ভূমিদাতা ও প্রতিষ্ঠা সভাপতি হিসাবে তাঁর অবদান এলাকাবাসী চিরকাল স্মরণ রাখবে। তাঁর অসমাপ্ত জনকল্যাণমূলক কাজগুলো ফাউন্ডেশনের মাধ্যমে সম্পন্ন করাই আমাদের লক্ষ্য।

তিনি এলাকাবাসীর ধারাবাহিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের পাশে থাকাই আমাদের অনুপ্রেরণা। ভবিষ্যতেও দেশ ও সমাজের কল্যাণে কাজ করে যাব, ইনশাআল্লাহ।

সভার শুরুতে বীর মুক্তিযোদ্ধা সুবেদার রফিক উল্লাহসহ সকল শহীদ মুক্তিযোদ্ধার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে ফাউন্ডেশনের কর্মকর্তা, সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ এনাম উদ্দিন তালুকদারের

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান, সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

সত্য প্রকাশের অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান: এসকেপি

গাইবান্ধা ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় নাজমুল ইসলাম ফেরদৌসের

সিলেটে হজরত শাহজালাল (রঃ) ও হজরত শাহপরান (রঃ) এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে ভয়াবহ আগুন, উদ্ধার ও অগ্নিনির্বাপণে আহত ৭ আনসার সদস্য

জীবন বাঁচাতে লড়ছেন পুলিশ কনস্টেবল লিজা, চিকিৎসায় প্রয়োজন ৫০–৬০ লাখ টাকা

সিলেটে যুবলীগ নেতা আলী আহমেদ মাহীনকে গ্রেপ্তার করেছে সোবহানিঘাট পুলিশ ফাঁড়ি

এসএমপি মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুরস্কৃত বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম

১০

প্রবাসের ব্যস্ত জীবন ঠেলে মানবসেবায় অনন্য দৃষ্টান্ত: মানুষের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ আব্দুল নাঈম।

১১

শাল্লায় মাদকবিরোধী অভিযানে ১০ লিটার চোলাইমদ ও ৬০০ লিটার ওয়াশ উদ্ধার

১২

বিশ্বম্ভরপুরে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্টের উপজেলা শাখার অভিষেক ও পরিচিতি সভা

১৩

ভাটির মানুষের স্বাস্থ্যসেবায় নতুন স্বপ্ন, কমিটি গঠনের প্রস্তাব

১৪

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৫

হাসপাতাল হবে অসহায় মানুষের ভরসার ঠিকানা—মেজর সবুজের প্রস্তাব

১৬

কালভার্ট বন্ধ করে দেওয়ার অভিযোগে জলাবদ্ধতা, ভোগান্তিতে এলাকাবাসী

১৭

তাহিরপুরে মাদক উদ্ধারের ভিডিও ভাইরাল, উদ্ধারকৃত মাদকের হদিস নেই।

১৮

সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলা: রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ

১৯

জাফলং-ডাউকি ইসিএ এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ড্রেজার-এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস

২০