ভূমি অফিস প্রাঙ্গণে সেবার আয়োজন, আখাউড়ায় তিনদিনের মেলা শুরু  - আলোর সকাল
শেখ মনির হোসেন নিজাম, আখাউড়া প্রতিনিধি।
১৯ মে ২০২৬, ৩:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূমি অফিস প্রাঙ্গণে সেবার আয়োজন, আখাউড়ায় তিনদিনের মেলা শুরু 

আখাউড়ায় ভূমিসেবা মেলা শুরু হয়েছে। ভূমিসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌর শহরের সড়কবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ভূমি অফিস চত্বরে এসে শেষ হয়। এতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

পরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া। আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেলা চলবে।

মেলায় ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান, ভূমি সংক্রান্ত অনলাইন সেবা ও নাগরিক সহায়তাসহ বিভিন্ন বিষয়ে মোট আটটি স্টল বসানো হয়েছে। এসব স্টলে আগত সেবাগ্রহীতাদের তাৎক্ষণিক তথ্য ও পরামর্শ দেওয়া হচ্ছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিলউদ্দিন মাহমুদ বলেন, “ভূমিসেবা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতেই এ মেলার আয়োজন করা হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে ভূমিসেবা গ্রহণের বিষয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে। মেলায় এসে মানুষ সরাসরি বিভিন্ন সেবা ও প্রয়োজনীয় তথ্য পাচ্ছেন।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ এনাম উদ্দিন তালুকদারের

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান, সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

সত্য প্রকাশের অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান: এসকেপি

গাইবান্ধা ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় নাজমুল ইসলাম ফেরদৌসের

সিলেটে হজরত শাহজালাল (রঃ) ও হজরত শাহপরান (রঃ) এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে ভয়াবহ আগুন, উদ্ধার ও অগ্নিনির্বাপণে আহত ৭ আনসার সদস্য

জীবন বাঁচাতে লড়ছেন পুলিশ কনস্টেবল লিজা, চিকিৎসায় প্রয়োজন ৫০–৬০ লাখ টাকা

সিলেটে যুবলীগ নেতা আলী আহমেদ মাহীনকে গ্রেপ্তার করেছে সোবহানিঘাট পুলিশ ফাঁড়ি

এসএমপি মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুরস্কৃত বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম

১০

প্রবাসের ব্যস্ত জীবন ঠেলে মানবসেবায় অনন্য দৃষ্টান্ত: মানুষের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ আব্দুল নাঈম।

১১

শাল্লায় মাদকবিরোধী অভিযানে ১০ লিটার চোলাইমদ ও ৬০০ লিটার ওয়াশ উদ্ধার

১২

বিশ্বম্ভরপুরে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্টের উপজেলা শাখার অভিষেক ও পরিচিতি সভা

১৩

ভাটির মানুষের স্বাস্থ্যসেবায় নতুন স্বপ্ন, কমিটি গঠনের প্রস্তাব

১৪

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৫

হাসপাতাল হবে অসহায় মানুষের ভরসার ঠিকানা—মেজর সবুজের প্রস্তাব

১৬

কালভার্ট বন্ধ করে দেওয়ার অভিযোগে জলাবদ্ধতা, ভোগান্তিতে এলাকাবাসী

১৭

তাহিরপুরে মাদক উদ্ধারের ভিডিও ভাইরাল, উদ্ধারকৃত মাদকের হদিস নেই।

১৮

সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলা: রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ

১৯

জাফলং-ডাউকি ইসিএ এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ড্রেজার-এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস

২০