ভেড়ামারায় কৃষি ও গ্রামীণ রূপান্তর বিষয়ক 'পার্টনার' কংগ্রেস অনুষ্ঠিত - আলোর সকাল
মোঃ বাবুল আক্তার, ভেড়ামারা ( কুষ্টিয়া) প্রতিনিধি
১২ মে ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেড়ামারায় কৃষি ও গ্রামীণ রূপান্তর বিষয়ক ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত

১২ মে, ২০২৬ মঙ্গলবার সকাল ১১ টায়, কুষ্টিয়ার ভেড়ামারায় বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভেড়ামারার আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুষ্টিয়ার উপপরিচালক কৃষিবিদ ড. মোঃ শওকত হোসেন ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশে কৃষির আধুনিকায়ন এবং গ্রামীণ উদ্যোক্তা তৈরির মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ‘পার্টনার’ প্রকল্প যুগান্তকারী ভূমিকা রাখছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করে কৃষকদের দক্ষ করে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা সুলতানা। তিনি স্থানীয় পর্যায়ে প্রকল্পের অগ্রগতি ও সম্ভাবনা তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল করিম এবং পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার (যশোর অঞ্চল) কৃষিবিদ শেখ সাজ্জাদ হোসেন। ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডা. আমিরুল ইসলাম মান্নান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিকে লাভজনক ব্যবসায় রূপান্তর করতে হবে। বিশেষ করে পুষ্টিমান সম্পন্ন ফসল উৎপাদন এবং তরুণদের কৃষি-উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় কৃষিজীবী, উদ্যোক্তা এবং কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিন্নারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত ডা. আলী আক্কাছ।

তাহিরপুরের জঙ্গলবাড়িতে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

তাহিরপুরে মোবাইল কোর্ট অভিযান: ১৫ হাজার ঘনফুট বালু জব্দ, দেড় লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস

সুনামগঞ্জে ইরা’র”লাইট”প্রকল্পের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত 

মুন্সিগঞ্জ মিরকাদিমে পৌর নির্বাচনে আগামী মেয়র পদে কে হচ্ছে সম্ভাব্য প্রার্থীরা।

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে নিঃসঙ্গ বারকি শ্রমিকের মৃত্যু

মান্দায় মাদকসেবীদের আস্তানায় পুলিশের অভিযান, আটক ৬

লোহাগড়ায় স্ত্রী হত্যার রহস্য উদঘাটন, ‘আত্মহত্যা’ সাজানো নাটক ফাঁস

নিজের আচরণের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ায় এবং ভুল স্বীকার করায় সংশ্লিষ্ট সংবাদটি প্রত্যাহার করা হয়েছে।

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কানাইঘাটে যুবক গ্রেপ্তার

১০

টেকনাফে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষকে অপহরণের চেষ্টা ও হামলার অভিযোগ

১১

মুন্সিগঞ্জে বান্ধবির সাথে দেখা করার কথা বলে বেরিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী।

১২

জগন্নাথপুর- পাগলা সড়ক মাদক পাচারের নিরাপদ রোড , ধ্বংসের পথে যুবসমাজ

১৩

নেত্রকোনায় জাবি শিক্ষার্থীকে মারধর ও ব্ল্যাকমেইল: প্রধান আসামি গ্রেপ্তার

১৪

ভেড়ামারায় মৎস্য আইনে অভিযান: ৬৪ কেজি জাটকা জব্দ, জরিমানা

১৫

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

ইয়াবাসহ আটক হওয়ায় হোয়াইক্যংয়ের যুবদল নেতা ফরিদকে দল থেকে বহিষ্কার

১৭

বিতর্কের আড়ালে এক স্বপ্নসাধকের গল্প: আলোচনায় হরিদাস চন্দ্র তরনীদাস

১৮

দীর্ঘদিন পর চালু হলো মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের আইসিইউ।

১৯

ভেড়ামারায় পদ্মা নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটার উৎসব, প্রশাসনের অভিযানে সরঞ্জাম জব্দ

২০