ভেড়ামারায় পদ্মা নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটার উৎসব, প্রশাসনের অভিযানে সরঞ্জাম জব্দ - আলোর সকাল
মোঃ বাবুল আক্তার, ভেড়ামারা ( কুষ্টিয়া) প্রতিনিধি
১৪ জুন ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেড়ামারায় পদ্মা নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটার উৎসব, প্রশাসনের অভিযানে সরঞ্জাম জব্দ

‎কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে মাটি কাটায় ব্যবহৃত ১টি ট্রাক্টর এবং ৫টি ড্রামট্রাকের সরঞ্জাম জব্দ করা হয়েছে। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনার সাথে জড়িত চক্রের সদস্যরা পালিয়ে গেছে।

‎১৪ জুন রবিবার দুপুর ১টার সময় উপজেলার মোকারিমপুর ইউনিয়নের বাগগাড়ি পুল সংলগ্ন পদ্মা নদীর পাড় এলাকায় এই অভিযান চালানো হয়।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে বাগগাড়ি পুল পাড়া এলাকায় পদ্মা নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিল। এতে নদীর পাড় ও নিকটবর্তী ফসলি জমি তীব্র ভাঙনঝুঁকির মুখে পড়ে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে সেখানে সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহারের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে মাটি কাটার সাথে জড়িত ব্যক্তি এবং গাড়ির চালকরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থল থেকে অবৈধ মাটি কাটায় ব্যবহৃত ১টি ট্রাক্টর ও ৫ টি ড্রামট্রাকের সরঞ্জাম জব্দ করে হেফাজতে নেয়।

‎এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার জানান, নদী রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে বালু বা মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। পলাতক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরের নকলায় কৃষকদের মধ্যে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

১

ভেড়ামারায় দশম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২

সুবলারগাঁও ব্রিজে দুর্ভোগের অবসান, দ্রুত শুরু হচ্ছে সংস্কার কাজ

৩

স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনকল্যাণে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল হেকিম

৪

শিবগঞ্জে মিড-ডে মিল খেয়ে ১২ শিশু অসুস্থ, কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি

৫

তাহিরপুরের আজিজ ওয়েসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

৬

টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শট দিয়ে মাছ শিকারের সরঞ্জাম জব্দ

৭

কসবায় স্কুল শিক্ষিকাকে অপহরণ চেষ্টার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

৮

তাহিরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

৯

কালীগঞ্জে নাশকতা মামলায় জামিনে জেল থেকে মুক্তির ১৪ ঘন্টায় পর প্রধান শিক্ষক শফিকুলের বরখাস্ত প্রত্যাহার ।

১০

মাঝির বকেয়া পাওনা ৪৪ হাজার টাকা! তাহিরপুরে মাঝিকে জেল হাজতে পাঠানোর হুমকি পুলিশ কর্মকর্তার

১১

তৃণমূলের ভোটে শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি শামিম, সাধারণ সম্পাদক শাজাহান

১২

জামালগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ৭ ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

১৩

সিরাজগঞ্জে সরকারি কর্মসূচিতে বায়োফর্টিফাইড ফসল অন্তর্ভুক্তকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত :

১৪

তাহিরপুরে ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগে বিএনপির মিছিল-সমাবেশ

১৫

জামালগঞ্জে বায়ুদূষণ: চার স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা ‎

১৬

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৭

তাহিরপুরে চুনাপাথরবোঝাই নৌকা

১৮

নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার ২ পলাতক আসামি গ্রেফতার 

১৯

সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে গণমাধ্যমে নারীর পথচলার অনন্য ইতিহাস

২০