ময়মনসিংহে ১০ দিন পর কাস্টমস কর্মকর্তার বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার - আলোর সকাল
আবুল হাসান তালুকদার, ফুলবাড়ীয়া, ময়মনসিংহ প্রতিনিধি।
২ অগাস্ট ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে ১০ দিন পর কাস্টমস কর্মকর্তার বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর এলাকায় নিখোঁজের ১০ দিন পর বাংলাদেশ কাস্টমসের নিরাপত্তা শাখায় কর্মরত রায়হান তালুকদারের বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুরো এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে নিহতের বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ব্যাগ ও বস্তার ভেতরে থাকা মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়। পরে পুলিশ সেগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই থেকে রায়হান তালুকদার নিখোঁজ ছিলেন। দীর্ঘ সময় ধরে তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছিলেন। অবশেষে নিখোঁজের ১০ দিন পর নিজ বাড়ির পাশের পুকুর থেকেই তার মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার হয়।

খবর পেয়ে ফুলবাড়ীয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

এদিকে মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। নৃশংস এ হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ও শোকের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়দের ধারণা, পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ খণ্ডিত করে বস্তাবন্দি অবস্থায় পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যার কারণ বা কারা এ ঘটনায় জড়িত—এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

তাহিরপুরে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত ; চিকিৎসাধীন থাকার ১২ দিন পর আহত মধু মিয়ার মৃত্যু 

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সিগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা।

১১

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান -২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

১২

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ মুন্সীগঞ্জের শ্রদ্ধাঞ্জলি”

১৩

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

১৪

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস: লোহাগড়ায় বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল।

১৬

আটপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তালিমুল ইসলাম 

১৭

জমি-সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৮

ধর্মপাশায় সুশীলন আয়োজিত ইউনিসেফের অর্থায়নে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা বিষয়ে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মা সমাবেশ অনুষ্ঠিত —-

১৯

দোয়ারা বাজার উপজেলায় সরকারি  ভূমি বেআইনিভাবে বিক্রয় ও জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ

২০