আইন আছে, প্রয়োগ নেই: দিনাজপুরের ১৩ উপজেলায় অবাধে পলিথিনের ব্যবহার, হুমকিতে পরিবেশ - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
৩১ অক্টোবর ২০২৬, ৫:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইন আছে, প্রয়োগ নেই: দিনাজপুরের ১৩ উপজেলায় অবাধে পলিথিনের ব্যবহার, হুমকিতে পরিবেশ

দিনাজপুর প্রতিনিধি: পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধে আইন থাকলেও দিনাজপুরে এর কার্যকর প্রয়োগ নেই। জেলার ১৩টি উপজেলার হাটবাজার, মুদি দোকান ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ পলিথিন। এতে পরিবেশ দূষণ বাড়ার পাশাপাশি জলাশয়, নালা ও রাস্তাঘাটে জমছে পলিথিন বর্জ্য। পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে এসব প্লাস্টিক ব্যাগ।

দিনাজপুর সদরসহ জেলার ১৩টি উপজেলার ছোট-বড় হাটবাজার ঘুরে দেখা যায়, অধিকাংশ দোকানেই পণ্য বিক্রির কাজে পলিথিন ব্যাগ ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে হাতলবিহীন সাদা পলিথিনের ব্যবহার বেশি চোখে পড়ছে। ক্রেতাদের হাতে পণ্য তুলে দিতে ব্যবসায়ীরা প্রতিনিয়ত এসব ব্যাগ ব্যবহার করছেন।

ব্যবসায়ীদের অনেকের দাবি, পলিথিন ছাড়া পণ্য বিক্রি করতে গেলে ক্রেতাদের অসুবিধা হয়। পরিবেশবান্ধব বিকল্প ব্যাগের পর্যাপ্ত ব্যবহার ও সহজলভ্যতা না থাকায় তাঁরা আবার পলিথিনের ওপর নির্ভর করছেন। ফলে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বাজারে এর ব্যবহার কমছে না।

অন্যদিকে, অভিযোগ রয়েছে, জেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে পলিথিন উৎপাদন, সরবরাহ ও বিক্রি অব্যাহত রয়েছে। উৎপাদনকারী কারখানাগুলোর বিরুদ্ধে কার্যকর অভিযান না থাকায় বাজারে সহজেই এসব ব্যাগ পাওয়া যাচ্ছে। শুধু বিক্রয়কেন্দ্রে অভিযান চালিয়ে পলিথিনের ব্যবহার বন্ধ করা সম্ভব নয়; উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

পরিবেশবাদী ডা. রেজাউল ইসলাম বলেন, অবৈধ পলিথিন উৎপাদন বন্ধ করে পরিবেশ রক্ষায় পাটজাত ও অন্যান্য পরিবেশবান্ধব ব্যাগের ব্যবহার বাড়ানো প্রয়োজন। পলিথিন পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি প্রশাসনের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

স্থানীয়দের অভিযোগ, পলিথিন বর্জ্য বিভিন্ন জলাশয়, নালা ও রাস্তাঘাটে জমে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। দীর্ঘদিন এসব বর্জ্য পড়ে থাকায় পানি নিষ্কাশনেও প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

পরিবেশ রক্ষায় দিনাজপুরের ১৩টি উপজেলায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, মজুত, সরবরাহ ও বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন পরিবেশবাদী, সচেতন নাগরিক ও বিভিন্ন মহল। একই সঙ্গে পাটজাত ব্যাগসহ পরিবেশবান্ধব বিকল্পের সহজলভ্যতা নিশ্চিত করতে পরিবেশ মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

আইন থাকলেই হবে না, তার যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে—এমনটাই প্রত্যাশা দিনাজপুরবাসীর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাজী এম এ জাহের উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটিকে সংবর্ধনা ও শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ।

১

জগন্নাথপুরে ফ্যামিলি কার্ড এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

২

শেরপুরে ঝিনাইগাতীতে ডা. সেরাজুল হকের শাহাদাৎ বার্ষিকী ও স্মৃতি সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে,

৩

ছাতকের গোবিন্দগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, অংশ নিলেন এমপি মিলন

৪

মানবতার সেবায় নিবেদিত অ্যাডভোকেট শাহানাজ জামান, জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম.এ আরিফ চৌধুরী 

৫

তাহিরপুরের পাতারগাঁও ঘাট ও চাটাই উন্মুক্ত ঘোষণা, টোল আদায় করলে কঠোর ব্যবস্থা

৬

তাহিরপুরে এইচএসসিতে পাসের হার ৫১.৬৩%, আলিমে ৬৫.৩১%

৭

ফুলবাড়ীতে শ্রমিক কল্যাণ কমিটির অফিস ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ, প্রতিবাদে ৫ শতাধিক শ্রমিকের বিক্ষোভ

৮

আইন আছে, প্রয়োগ নেই: দিনাজপুরের ১৩ উপজেলায় অবাধে পলিথিনের ব্যবহার, হুমকিতে পরিবেশ

৯

ধুনটে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মা-ছেলেসহ একই পরিবারের চারজন আহত

১০

শেরপুরে মাইকিং করে দুই গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত ১০ জনের বেশি

১১

খেলাধুলা ও সামাজিক উদ্যোগে মনোযোগী চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব

১২

ভেড়ামারায় কাজে আসছে না নবনির্মিত বাজারের শেড, অপচয় হচ্ছে সরকারি অর্থ

১৩

শেরপুরের শ্রীবরদীতে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা-কর্মচারীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন

১৪

ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই চলছে সরকারী জলমহালে মাছ আহরণ

১৫

রাজশাহীতে ২৮ কেজি গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জের যুবক গ্রেপ্তার

১৬

ছাতকে মেম্বার পদপ্রার্থী আনছার আলীর সমর্থনে মতবিনিময় সভা

১৭

উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন,সোহাগ সভাপতি, কাদের রাজু সম্পাদক 

১৮

মুন্সিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা পল্টন থানা বিএনপি ভাইস-প্রেসিডেন্ট পদে চুন্নু।

১৯

শেরপুরে বাজিতখিলা ইউনিয়নের উন্নয়ন করতে হলে তরুণ যোগ্য প্রার্থী প্রয়োজন মনে করেন এলাকাবাসী, 

২০