রাজশাহীতে ২৮ কেজি গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জের যুবক গ্রেপ্তার - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
৩১ অক্টোবর ২০২৬, ১:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ২৮ কেজি গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জের যুবক গ্রেপ্তার

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ মোঃ প্রিভেল ইসলাম (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী। গ্রেপ্তার প্রিভেল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রসুনচক গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন এস আর পার্সেল সার্ভিসেস লিমিটেডের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল জানতে পারে, ওই এলাকায় অবৈধ মাদকদ্রব্য সংগ্রহের উদ্দেশ্যে এক মাদক কারবারি অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে প্রিভেল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার হেফাজত থেকে ২৮ কেজি গাঁজা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেপ্তার প্রিভেল ইসলাম শিবগঞ্জ উপজেলার রসুনচক গ্রামের মোঃ নাজমুল হকের ছেলে।

অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। পরে উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরের শ্রীবরদীতে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা-কর্মচারীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন

১

ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই চলছে সরকারী জলমহালে মাছ আহরণ

২

রাজশাহীতে ২৮ কেজি গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জের যুবক গ্রেপ্তার

৩

ছাতকে মেম্বার পদপ্রার্থী আনছার আলীর সমর্থনে মতবিনিময় সভা

৪

উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন,সোহাগ সভাপতি, কাদের রাজু সম্পাদক 

৫

মুন্সিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা পল্টন থানা বিএনপি ভাইস-প্রেসিডেন্ট পদে চুন্নু।

৬

শেরপুরে বাজিতখিলা ইউনিয়নের উন্নয়ন করতে হলে তরুণ যোগ্য প্রার্থী প্রয়োজন মনে করেন এলাকাবাসী, 

৭

তাহিরপুরে বাদাঘাট সরকারি কলেজে এইচএসসিতে পাসের হার ৪৬.৮৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২ জন

৮

তাহিরপুরে আইডিয়াল ভিশন কলেজের শতভাগ শিক্ষার্থী পাস, আনন্দিত শিক্ষক-অভিভাবক

৯

তাহিরপুরে কামরাবন্দ ড্রিমল্যান্ড ক্লাবের নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

১০

দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

১১

শাল্লার চাকুয়া গ্রামের কৃতী সংগীতশিল্পী রাখাল চক্রবর্তী আর নেই

১২

সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় সাড়ে ৬ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

১৩

আমতলীর খেকুয়ানী বাজারে গাডার সেতু নির্মাণের দাবীতে মানববন্ধন।

১৪

সাতক্ষীরায় আতঙ্কের নাম ওসি শেখ শাহিনুর রহমান: সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের ঘুম হারাম

১৫

জামালগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন, সভাপতি মনির সম্পাদক স্বাধীন খাঁন

১৬

টাইব্রেকারে বাদাঘাট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন সোহালা এফসি

১৭

নিখোঁজ সংবাদ: মা ও ১৮ মাসের শিশু সন্তানের সন্ধান চায় পরিবার

১৮

বরুড়ায় ইউএনওর কক্ষে প্রবেশে লাগবে না অনুমতি, জুতাসহ প্রবেশের নির্দেশনা দরজায়

১৯

নেত্রকোনায় জন্মদিনের কথা বলে ফ্ল্যাটে ডেকে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, পলাতক প্রেমিক

২০