ফজল উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আনছার আলীর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টায় ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দশঘর গ্রামে আনছার আলীর নিজ বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।
দশঘর গ্রামের প্রবীণ মুরব্বি মাস্টার একেএম মুহি উদ্দীনের সভাপতিত্বে এবং সাইফুল ইসলাম রনির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আনছার আলী।
বক্তব্যে আনছার আলী বলেন, “আপনারা আমাকে সমর্থন দিলে আজ থেকেই আমি নির্বাচনী যাত্রা শুরু করব।” এ সময় তিনি ওয়ার্ডবাসীর সমর্থন ও সহযোগিতা নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
সভায় উপস্থিত বক্তারা আনছার আলীর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। এ সময় তাঁরা তাঁর প্রতি সমর্থন প্রকাশ করেন এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন দশঘর গ্রামের বিশিষ্ট মুরব্বি সিরাজ উদ্দীন, ফয়জুর রহমান, কমর আলী, নাসীর উদ্দীন, ফররুখ আহমদ, আব্দুস সাত্তার, ফখর উদ্দীর, আবাবুর রহমান, ছমরু মিয়া, সমর আলী, আজিম উদ্দীন, জুনেদ আহমদ,জমির আলী, নজির আহমদ, আব্দুল মতিন, আয়াজুর রহমান, মাওঃ ছালাহ উদ্দীন, আলী আকবর, মুহিতুর রহমান, মুজিবুর রহমান, মইন উদ্দীনসহ গ্রামের মুরব্বিয়ান বৃন্দ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে সমর আলী।
মন্তব্য করুন