ভেড়ামারায় কাজে আসছে না নবনির্মিত বাজারের শেড, অপচয় হচ্ছে সরকারি অর্থ - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
৩১ অক্টোবর ২০২৬, ৫:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেড়ামারায় কাজে আসছে না নবনির্মিত বাজারের শেড, অপচয় হচ্ছে সরকারি অর্থ

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার মধ্যবাজারের স্বর্ণকার পট্টিতে নবনির্মিত বাজারের শেড কোনো কাজেই আসছে না। সাধারণ মানুষের সুবিধার্থে সরকারের লাখ লাখ টাকা ব্যয়ে নির্মিত এসব শেড এখন অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, বাজারের শেডগুলো ব্যবসা-বাণিজ্যের কাজে ব্যবহার না হয়ে আড্ডার স্থানে পরিণত হয়েছে।

জানা যায়, ভেড়ামারা পৌরসভার মধ্যবাজারে মূল সড়কের পাশে দীর্ঘদিন ধরে বাজার বসত। এতে যানজট ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হতো। জনস্বার্থে নিরাপত্তা নিশ্চিত এবং যানজট কমানোর লক্ষ্যে বাজারের শেড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

শেড নির্মাণের পর কিছুদিন সেখানে বাজার বসেছিল এবং কেনাবেচাও চলছিল। কিন্তু কিছুদিন যেতে না যেতেই ব্যবসায়ীরা সেখান থেকে সরে যান। বর্তমানে শেডগুলো অনেকটা ফাঁকা পড়ে রয়েছে। ফলে রোদ-বৃষ্টি ও দুর্যোগ সহনীয় পরিবেশে বাজার পরিচালনার উদ্দেশ্যে নির্মিত এসব স্থাপনা অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত হওয়ার পরও বাজারের শেডগুলো যথাযথভাবে ব্যবহার নিশ্চিত করা হচ্ছে না। অপরিকল্পিতভাবে বাজারের শেড নির্মাণ এবং পরবর্তী সময়ে তদারকির অভাবে সরকারের লাখ লাখ টাকার প্রকল্পের সুফল পাচ্ছেন না সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।

এ বিষয়ে ভেড়ামারা পৌরসভার প্রকৌশল বিভাগের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের সুবিধার্থে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের চাহিদার ভিত্তিতেই বাজারের শেডগুলো নির্মাণ করা হয়েছে। তবে এগুলো যেন সঠিকভাবে ব্যবহার করা হয়, সে বিষয়ে প্রয়োজনীয় তদারকি করা দরকার।

স্থানীয়দের দাবি, সরকারি অর্থে নির্মিত এসব স্থাপনা দ্রুত কার্যকর ব্যবহারের ব্যবস্থা করা হোক। একই সঙ্গে বাজারের শেডগুলো অব্যবহৃত থাকার কারণ খতিয়ে দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপগ্রহণ করুক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের তফসিল ঘোষণা ১০ ডিসেম্বর

১

মাধবপুরে মামলার বাদী ও তার পরিবারকে হত্যার হুমকির অভিযোগ

২

কিশোরগঞ্জ মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্র, সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক নাসরুল আনোয়ার

৩

তাহিরপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে ৪৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ

৪

আমতলীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

৫

ধর্মপাশায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন

৬

তাহিরপুর ইজিবাইক শ্রমিক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি বাছিত ও সম্পাদক ইয়াছিন

৭

কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান

৮

তাহিরপুরে জাতীয় যুব দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

৯

জগন্নাথপুরে মরমী কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১০

শেরপুরে ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে,

১১

শেরপুরে ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধে ওলামাদল নেতার ওপর হামলার, 

১২

রামুতে অবৈধভাবে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ, হুমকির মুখে পরিবেশ ও বসতবাড়ি

১৩

নাসিরনগরের উড়িয়াইন গ্রামের চলাচলের রাস্তা ও খাল অবৈধ দখলের অভিযোগ, ইউএনও বরাবর আবেদন

১৪

সুনামগঞ্জে ১ লাখ ৬৮ হাজার শলাকা ভারতীয় নাসির বিড়িসহ গ্রেপ্তার ১, সিএনজি জব্দ

১৫

জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে পত্নীতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

ছাতকে বাসির আহমদের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা, চেয়ারম্যান প্রার্থী ঘোষণার দাবি এলাকাবাসীর

১৭

চলতি মাসেই করতোয়া নদীর খননকাজ শুরু হচ্ছে: বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী!

১৮

ধর্মপাশায় সুনই সেতুর দুই পাশে মরণফাঁদ, বড় গর্তে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা

১৯

সুনামগঞ্জে ডিএনসির ৯৪ অভিযান, গ্রেপ্তার ২৩

২০