সুনামগঞ্জে ১ লাখ ৬৮ হাজার শলাকা ভারতীয় নাসির বিড়িসহ গ্রেপ্তার ১, সিএনজি জব্দ - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
১ নভেম্বর ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে ১ লাখ ৬৮ হাজার শলাকা ভারতীয় নাসির বিড়িসহ গ্রেপ্তার ১, সিএনজি জব্দ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১ লাখ ৬৮ হাজার শলাকা ভারতীয় নাসির বিড়িসহ মোঃ জসিম উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিড়ি পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) রাত ১০টা ২৫ মিনিটে দোয়ারাবাজার উপজেলার ছাতুরপাড় এলাকায় জনৈক কালামিয়ার বাড়ির পূর্ব পাশে একটি কাঁচা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই মুকুল খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেপ্তার জসিম উদ্দিনের হেফাজত থেকে ১ লাখ ৬৮ হাজার শলাকা ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করা হয়। একই সঙ্গে বিড়ি পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করেন অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্যরা।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত ভারতীয় নাসির বিড়ির আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৪ হাজার টাকা এবং জব্দ করা সিএনজি অটোরিকশার মূল্য প্রায় ৫ লাখ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১০ লাখ ৪ হাজার টাকা।

এ ঘটনায় গ্রেপ্তার মোঃ জসিম উদ্দিনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমতলীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

১

ধর্মপাশায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন

২

তাহিরপুর ইজিবাইক শ্রমিক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি বাছিত ও সম্পাদক ইয়াছিন

৩

কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান

৪

তাহিরপুরে জাতীয় যুব দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

৫

জগন্নাথপুরে মরমী কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

৬

শেরপুরে ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে,

৭

শেরপুরে ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধে ওলামাদল নেতার ওপর হামলার, 

৮

রামুতে অবৈধভাবে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ, হুমকির মুখে পরিবেশ ও বসতবাড়ি

৯

নাসিরনগরের উড়িয়াইন গ্রামের চলাচলের রাস্তা ও খাল অবৈধ দখলের অভিযোগ, ইউএনও বরাবর আবেদন

১০

সুনামগঞ্জে ১ লাখ ৬৮ হাজার শলাকা ভারতীয় নাসির বিড়িসহ গ্রেপ্তার ১, সিএনজি জব্দ

১১

জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে পত্নীতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

ছাতকে বাসির আহমদের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা, চেয়ারম্যান প্রার্থী ঘোষণার দাবি এলাকাবাসীর

১৩

চলতি মাসেই করতোয়া নদীর খননকাজ শুরু হচ্ছে: বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী!

১৪

ধর্মপাশায় সুনই সেতুর দুই পাশে মরণফাঁদ, বড় গর্তে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা

১৫

সুনামগঞ্জে ডিএনসির ৯৪ অভিযান, গ্রেপ্তার ২৩

১৬

সুনামগঞ্জে ৭২ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১, ২০ লাখ টাকার প্রাইভেটকার জব্দ

১৭

শরৎপুরে রাহুল এফসির ব্যতিক্রমী নাইট ফুটবল টুর্নামেন্ট, ছড়িয়ে পড়ছে জেলার ক্রীড়াঙ্গনে

১৮

দৈনিক আলোর সকালের অক্টোবর মাসের সেরা তিন প্রতিনিধি নির্বাচিত

১৯

তাহিরপুরে মাদক সেবন ও মাতলামির অভিযোগে কৃষকদলের দুই নেতা আটক, আদালতে প্রেরণ

২০