কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
১ নভেম্বর ২০২৬, ৬:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান

ইমন করিমগঞ্জ  কিশোরগঞ্জ  প্রতিনিধি:

‘দক্ষ যুবক গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দুটি সংগঠনকে সনদপত্র এবং দুইজনকে মোট ৩ লাখ টাকা ঋণ প্রদান করা হয়।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের কালীবাড়ি চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যুব উন্নয়ন অধিদপ্তর, কিশোরগঞ্জের উপপরিচালক মো. রফিকুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম, গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সিদ্দিক উল্লাহ, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশতিয়াক ইমন, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী এবং কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে সেই দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হতে হবে। পাশাপাশি উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে।

বক্তারা আরও বলেন, প্রশিক্ষিত ও দক্ষ যুবসমাজ দেশের অন্যতম সম্পদ। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রম যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে দুটি সংগঠনকে সনদপত্র এবং দুইজনকে ১ লাখ ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা ঋণ প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমতলীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

১

ধর্মপাশায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন

২

তাহিরপুর ইজিবাইক শ্রমিক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি বাছিত ও সম্পাদক ইয়াছিন

৩

কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান

৪

তাহিরপুরে জাতীয় যুব দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

৫

জগন্নাথপুরে মরমী কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

৬

শেরপুরে ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে,

৭

শেরপুরে ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধে ওলামাদল নেতার ওপর হামলার, 

৮

রামুতে অবৈধভাবে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ, হুমকির মুখে পরিবেশ ও বসতবাড়ি

৯

নাসিরনগরের উড়িয়াইন গ্রামের চলাচলের রাস্তা ও খাল অবৈধ দখলের অভিযোগ, ইউএনও বরাবর আবেদন

১০

সুনামগঞ্জে ১ লাখ ৬৮ হাজার শলাকা ভারতীয় নাসির বিড়িসহ গ্রেপ্তার ১, সিএনজি জব্দ

১১

জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে পত্নীতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

ছাতকে বাসির আহমদের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা, চেয়ারম্যান প্রার্থী ঘোষণার দাবি এলাকাবাসীর

১৩

চলতি মাসেই করতোয়া নদীর খননকাজ শুরু হচ্ছে: বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী!

১৪

ধর্মপাশায় সুনই সেতুর দুই পাশে মরণফাঁদ, বড় গর্তে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা

১৫

সুনামগঞ্জে ডিএনসির ৯৪ অভিযান, গ্রেপ্তার ২৩

১৬

সুনামগঞ্জে ৭২ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১, ২০ লাখ টাকার প্রাইভেটকার জব্দ

১৭

শরৎপুরে রাহুল এফসির ব্যতিক্রমী নাইট ফুটবল টুর্নামেন্ট, ছড়িয়ে পড়ছে জেলার ক্রীড়াঙ্গনে

১৮

দৈনিক আলোর সকালের অক্টোবর মাসের সেরা তিন প্রতিনিধি নির্বাচিত

১৯

তাহিরপুরে মাদক সেবন ও মাতলামির অভিযোগে কৃষকদলের দুই নেতা আটক, আদালতে প্রেরণ

২০