প্রথম কুলেন্দু শেখর দাস, দ্বিতীয় কেএম শহীদুল ইসলাম ও তৃতীয় মোক্তার হোসেন গোলাপ
নিজস্ব প্রতিবেদক:
দৈনিক আলোর সকাল-এর অক্টোবর ২০২৬ মাসের কর্মমূল্যায়নে সেরা তিন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। সংবাদ সংগ্রহ, পরিবেশন, পেশাগত নিষ্ঠা, দক্ষতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের ভিত্তিতে তাঁদের এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
অক্টোবর মাসের সেরা প্রতিনিধিদের তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন সুনামগঞ্জের সিনিয়র রিপোর্টার কুলেন্দু শেখর দাস। দ্বিতীয় স্থান অর্জন করেছেন সুনামগঞ্জ প্রতিনিধি কেএম শহীদুল ইসলাম এবং তৃতীয় স্থান অর্জন করেছেন কিশোরগঞ্জের মিঠামইন প্রতিনিধি মোক্তার হোসেন গোলাপ।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নির্বাচিত তিন প্রতিনিধিকে সম্মাননা সনদপত্র প্রদানের মাধ্যমে তাঁদের কাজের স্বীকৃতি জানানো হয়েছে। তাঁদের নিয়মিত সংবাদ সংগ্রহ, সংবাদ পরিবেশনে আন্তরিকতা এবং দায়িত্বশীল ভূমিকা প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
এ উপলক্ষে দৈনিক আলোর সকাল-এর সম্পাদক মুফিজুর রহমান নাহিদ এবং দৈনিক আলোর সকাল মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান মোঃ আঃ মান্নান নির্বাচিত তিন প্রতিনিধিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
তাঁরা আশা প্রকাশ করেন, এ স্বীকৃতি প্রতিনিধিদের পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে। পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাদারিত্ব ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে তাঁরা ভবিষ্যতেও প্রতিষ্ঠানের সুনাম ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, সংবাদকর্মীদের কাজের মূল্যায়ন ও উৎসাহিত করার ধারাবাহিক উদ্যোগ হিসেবে প্রতি মাসে সেরা প্রতিনিধিদের নির্বাচন করা হবে। এর মাধ্যমে সংবাদকর্মীদের মধ্যে পেশাগত দক্ষতা বৃদ্ধি, সুস্থ প্রতিযোগিতা এবং মানসম্মত সংবাদ পরিবেশনের পরিবেশ তৈরি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
দৈনিক আলোর সকাল পরিবারের পক্ষ থেকে সেরা তিন প্রতিনিধির উত্তরোত্তর সাফল্য, পেশাগত সমৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা কামনা করা হয়েছে।
দৈনিক আলোর সকাল, সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও জনমুখী সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে পথচলা।
www.alorsakal.com
মন্তব্য করুন