: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফলে মিশ্র চিত্র দেখা গেছে। এইচএসসি পরীক্ষায় উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৮৩ জন। পাসের হার ৫১ দশমিক ৬৩ শতাংশ। অন্যদিকে, আলিম পরীক্ষায় দুটি মাদ্রাসায় ৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৪ জন। পাসের হার ৬৫ দশমিক ৩১ শতাংশ।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এইচএসসি পরীক্ষায় উপজেলার পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে আইডিয়াল ভিশন কলেজ শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে। এ প্রতিষ্ঠানের সাতজন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছেন।
অন্যদিকে, বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজে ৪০৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৮৬ জন। ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজে ৮০ জনের মধ্যে ৩৫ জন, তাহিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে ৯১ জনের মধ্যে ৩২ জন এবং জয়েনাল আবেদীন ডিগ্রি কলেজে ৭২ জনের মধ্যে ২৩ জন উত্তীর্ণ হয়েছেন।
উপজেলার পাঁচটি প্রতিষ্ঠানে এইচএসসি পরীক্ষায় মোট পাস করেছেন ২৮৩ জন। পাসের হার ৫১ দশমিক ৬৩ শতাংশ। এ ছাড়া জিপিএ-৫ পেয়েছেন দুজন শিক্ষার্থী।
অন্যদিকে, আলিম পরীক্ষায় তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসায় ৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২১ জন এবং বালিজুরী এইচএম উলুম সিনিয়র আলিম মাদ্রাসায় ২০ জনের মধ্যে ১৩ জন উত্তীর্ণ হয়েছেন। দুটি প্রতিষ্ঠানে মোট ৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৪ জন। সম্মিলিত পাসের হার ৬৫ দশমিক ৩১ শতাংশ। তবে এ দুই মাদ্রাসা থেকে কেউ জিপিএ-৫ অর্জন করতে পারেননি।
ফলাফলে আইডিয়াল ভিশন কলেজের শতভাগ সাফল্য আশাব্যঞ্জক হলেও কয়েকটি প্রতিষ্ঠানে তুলনামূলক কম পাসের হার শিক্ষার মান নিয়ে প্রশ্ন তৈরি করেছে। শিক্ষার পরিবেশ উন্নয়ন, পাঠদান পদ্ধতির কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়ার প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন