তাহিরপুরে মাদক সেবনের অভিযোগে কৃষকদলের দুই নেতা আটক - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
৩১ অক্টোবর ২০২৬, ৯:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে মাদক সেবনের অভিযোগে কৃষকদলের দুই নেতা আটক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জের তাহিরপুরে মাদক সেবন ও মাতলামি করে জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে উপজেলা কৃষকদলের দুই নেতাকে আটক করেছে থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন—তাহিরপুর উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবির ও উপজেলা কৃষকদল নেতা আকবর আলী ।

শনিবার (৩১ অক্টোবর) রাত ৭টা ১০ মিনিটের দিকে তাহিরপুর বাজারের নৌকাঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মদ্যপ অবস্থায় ওই দুই ব্যক্তি তাহিরপুর বাজারে মাতলামি ও অসংলগ্ন আচরণ করছিলেন। এতে বাজারে চলাচলকারী সাধারণ মানুষ বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন। তাদের এমন আচরণে অতিষ্ঠ হয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

স্থানীয়দের অভিযোগ, ওই দুই ব্যক্তি প্রায়ই মাদক সেবন করে বাজারে এসে এমন আচরণ করেন। এতে বাজারের স্বাভাবিক পরিবেশ ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৈনিক আলোর সকালের অক্টোবর মাসের সেরা তিন প্রতিনিধি নির্বাচিত

১

তাহিরপুরে মাদক সেবন ও মাতলামির অভিযোগে কৃষকদলের দুই নেতা আটক, আদালতে প্রেরণ

২

তাহিরপুরে যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন, দুটি স্টিলবডি আটক, জরিমানা এক লাখ টাকা

৩

তাহিরপুরে মাদক সেবনের অভিযোগে কৃষকদলের দুই নেতা আটক

৪

দোয়ারাবাজারে লতিফিয়া স্মৃতি পরিষদের আহবায়ক কমিটি গঠন

৫

এইচএসসি ২০২৬: বেলকুচি ও চৌহালীর ৭ কলেজে পাসের হার ৩৩.৩৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৯ জন

৬

আমতলীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই ক্ষতি ২৫ লাখ টাকা

৭

পত্নীতলায় দুলাল হোসেনের বাড়িতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই প্রবাসে যাওয়ার স্বপ্ন

৮

চাঁপাইনবাবগঞ্জে আলিমে জিপিএ-৫ মাত্র ২, দুটিই এক মাদ্রাসার

৯

শিবগঞ্জে এসআরবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ৬০ বছরের বৃদ্ধ

১০

তাহিরপুরে বিশুদ্ধ পানি প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ, পাইপলাইন পুনরায় স্থাপনের দাবি

১১

হাজী এম এ জাহের উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটিকে সংবর্ধনা ও শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ।

১২

জগন্নাথপুরে ফ্যামিলি কার্ড এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

১৩

শেরপুরে ঝিনাইগাতীতে ডা. সেরাজুল হকের শাহাদাৎ বার্ষিকী ও স্মৃতি সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে,

১৪

ছাতকের গোবিন্দগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, অংশ নিলেন এমপি মিলন

১৫

মানবতার সেবায় নিবেদিত অ্যাডভোকেট শাহানাজ জামান, জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন এম.এ আরিফ চৌধুরী 

১৬

তাহিরপুরের পাতারগাঁও ঘাট ও চাটাই উন্মুক্ত ঘোষণা, টোল আদায় করলে কঠোর ব্যবস্থা

১৭

তাহিরপুরে এইচএসসিতে পাসের হার ৫১.৬৩%, আলিমে ৬৫.৩১%

১৮

ফুলবাড়ীতে শ্রমিক কল্যাণ কমিটির অফিস ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ, প্রতিবাদে ৫ শতাধিক শ্রমিকের বিক্ষোভ

১৯

আইন আছে, প্রয়োগ নেই: দিনাজপুরের ১৩ উপজেলায় অবাধে পলিথিনের ব্যবহার, হুমকিতে পরিবেশ

২০