সুনামগঞ্জে ডিএনসির ৯৪ অভিযান, গ্রেপ্তার ২৩ - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
১ নভেম্বর ২০২৬, ৫:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে ডিএনসির ৯৪ অভিযান, গ্রেপ্তার ২৩

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জে মাদকদ্রব্যের বিস্তার রোধে অক্টোবর মাসজুড়ে ৯৪টি অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জ (ডিএনসি)। এসব অভিযানে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ৯ জন আসামি পলাতক রয়েছেন। অভিযানে মাদকদ্রব্য, মোবাইল ফোন ও নগদ অর্থসহ মোট ৬ লাখ ৭৭ হাজার ৯২০ টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়েছে।

ডিএনসির অক্টোবর-২০২৬ ইং মাসের অভিযান ও জব্দসংক্রান্ত পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে পরিচালিত ৯৪টি অভিযানের ভিত্তিতে নিয়মিত মামলা হয়েছে ১৭টি এবং মোবাইল কোর্টে মামলা হয়েছে ১৪টি। দুই ধরনের মামলায় মোট ৩১টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আসামির সংখ্যা ৩২ জন। এর মধ্যে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি ৯ জন পলাতক রয়েছেন।

অভিযানে জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১৩ কেজি ২০৫ গ্রাম গাঁজা, ২৬ পিস ইয়াবা, ১৪ বোতল বিয়ার, ৬ বোতল বিলাতি মদ, ৮২ লিটার চোলাই মদ এবং ৩ হাজার ৭০০ লিটার ওয়াশ। এ ছাড়া একটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে।

ডিএনসির পরিসংখ্যান অনুযায়ী, জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য ২ লাখ ৬৪ হাজার ১০০ টাকা, ইয়াবার মূল্য ১৩ হাজার টাকা, বিয়ারের মূল্য ১৪ হাজার টাকা, বিলাতি মদের মূল্য ৬ হাজার টাকা, চোলাই মদের মূল্য ৮২ হাজার টাকা, ওয়াশের মূল্য ৭৪ হাজার টাকা এবং মোবাইল ফোন সেটের মূল্য ১০ হাজার টাকা।

এ ছাড়া অভিযানে নগদ ২ লাখ ১৪ হাজার ৮২০ টাকা জব্দ করা হয়েছে। সব মিলিয়ে মাদকদ্রব্য, অন্যান্য মালামাল ও নগদ অর্থের মোট আনুমানিক মূল্য দাঁড়িয়েছে ৬ লাখ ৭৭ হাজার ৯২০ টাকা।

প্রাপ্ত পরিসংখ্যানের মন্তব্যে উল্লেখ রয়েছে, মোবাইল কোর্টের মাধ্যমে জব্দ করা আলামত ঘটনাস্থলে ধ্বংস করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

সচেতন মহলের মতে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার পাশাপাশি মাদকের সরবরাহের উৎস, পাচারপথ এবং ব্যবসার সঙ্গে জড়িত মূল হোতাদের শনাক্ত করা জরুরি। বিশেষ করে সীমান্তবর্তী সুনামগঞ্জ জেলায় মাদকের অনুপ্রবেশ ও বিস্তার রোধে নিয়মিত নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রম বাড়ানো প্রয়োজন।

মাদকমুক্ত সমাজ গঠনে শুধু মাদক উদ্ধার ও গ্রেপ্তার নয়, মাদক ব্যবসার নেপথ্যে থাকা ব্যক্তিদের আইনের আওতায় আনা এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার ওপরও গুরুত্বারোপ করেছেন সচেতন নাগরিকরা।

তথ্যসূত্র: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমতলীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

১

ধর্মপাশায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন

২

তাহিরপুর ইজিবাইক শ্রমিক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি বাছিত ও সম্পাদক ইয়াছিন

৩

কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান

৪

তাহিরপুরে জাতীয় যুব দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

৫

জগন্নাথপুরে মরমী কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

৬

শেরপুরে ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে,

৭

শেরপুরে ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধে ওলামাদল নেতার ওপর হামলার, 

৮

রামুতে অবৈধভাবে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ, হুমকির মুখে পরিবেশ ও বসতবাড়ি

৯

নাসিরনগরের উড়িয়াইন গ্রামের চলাচলের রাস্তা ও খাল অবৈধ দখলের অভিযোগ, ইউএনও বরাবর আবেদন

১০

সুনামগঞ্জে ১ লাখ ৬৮ হাজার শলাকা ভারতীয় নাসির বিড়িসহ গ্রেপ্তার ১, সিএনজি জব্দ

১১

জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে পত্নীতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

ছাতকে বাসির আহমদের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা, চেয়ারম্যান প্রার্থী ঘোষণার দাবি এলাকাবাসীর

১৩

চলতি মাসেই করতোয়া নদীর খননকাজ শুরু হচ্ছে: বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী!

১৪

ধর্মপাশায় সুনই সেতুর দুই পাশে মরণফাঁদ, বড় গর্তে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা

১৫

সুনামগঞ্জে ডিএনসির ৯৪ অভিযান, গ্রেপ্তার ২৩

১৬

সুনামগঞ্জে ৭২ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১, ২০ লাখ টাকার প্রাইভেটকার জব্দ

১৭

শরৎপুরে রাহুল এফসির ব্যতিক্রমী নাইট ফুটবল টুর্নামেন্ট, ছড়িয়ে পড়ছে জেলার ক্রীড়াঙ্গনে

১৮

দৈনিক আলোর সকালের অক্টোবর মাসের সেরা তিন প্রতিনিধি নির্বাচিত

১৯

তাহিরপুরে মাদক সেবন ও মাতলামির অভিযোগে কৃষকদলের দুই নেতা আটক, আদালতে প্রেরণ

২০