ছাতকে বাসির আহমদের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা, চেয়ারম্যান প্রার্থী ঘোষণার দাবি এলাকাবাসীর - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
১ নভেম্বর ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছাতকে বাসির আহমদের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা, চেয়ারম্যান প্রার্থী ঘোষণার দাবি এলাকাবাসীর

ফজল উদ্দিন, ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক উপজেলার ৪ নং কালারুকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বাসির আহমদের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় মুরব্বি, যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ সময় বাসির আহমদকে সম্ভাব্য প্রার্থী নয়, সরাসরি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করার দাবি জানান এলাকাবাসী।

গত শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের নুরুল্লাপুর ও উজিরপুর গ্রামবাসীর আয়োজনে বাসির আহমদের নিজ বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।

যুক্তরাজ্যপ্রবাসী প্রবীণ আব্দুল খালিকের সভাপতিত্বে সভা পরিচালনা করেন শাহ জাকির আহমদ।

সভায় স্বাগত বক্তব্যে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বাসির আহমদ বলেন, “আমি আপনাদেরই সন্তান। আপনাদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। এলাকার মানুষের মতামত, ভালোবাসা ও সমর্থনকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই। আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন এবং আমার পাশে থাকেন, তাহলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে নির্বাচনী কার্যক্রম শুরু করব। আমি নির্বাচিত হতে পারি বা না পারি, সব সময় এলাকার মানুষের পাশে থাকতে চাই।”

তিনি আরও বলেন, “আমার কোনো ব্যক্তিগত প্রত্যাশার চেয়ে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণ বেশি গুরুত্বপূর্ণ। ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, যোগাযোগব্যবস্থা এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। আপনাদের পরামর্শ ও সহযোগিতা পেলে একটি সুন্দর, উন্নত ও জনকল্যাণমুখী ইউনিয়ন গড়ে তোলার চেষ্টা করব।”

পরে স্থানীয় মুরব্বি ও যুবকরা বক্তব্যে বাসির আহমদকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করার দাবি জানান। তাঁরা তাঁর প্রতি সমর্থন ও মতামত ব্যক্ত করে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁকে চেয়ারম্যান পদে দেখতে আগ্রহ প্রকাশ করেন।

সভায় বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য এনামুল হক, রফিক মিয়া, রেজাউল করিম, আশিকুর রহমান, জালাল উদ্দিন, হাজী নজির উদ্দিন, আবু সাঈদ, মনির উদ্দিন, মনির মিয়া, আব্দুল গনি, আজির উদ্দিন, আওয়াল হোসেন, জসিম উদ্দিন, সুন্দর আলী, আলী হোসেন, সফিক মিয়া, হবিবুর রহমান, আজাদ মিয়া, জামাল উদ্দিন, জাহেদ আহমদ, শেখ ফরিদ, চমরু মিয়া, আব্দুল আলী, ছাদ আলী, আব্দুল মমিন, লিকছন মিয়া ও আক্তার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, এলাকার উন্নয়ন ও জনকল্যাণে বাসির আহমদকে চেয়ারম্যান পদে দেখতে চান তাঁরা। এ জন্য তাঁকে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষণা করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি আগামী নির্বাচনে তাঁর প্রতি নিজেদের সমর্থনের কথাও তুলে ধরেন তাঁরা।

সভায় বাসির আহমদ উপস্থিত এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমতলীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

১

ধর্মপাশায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন

২

তাহিরপুর ইজিবাইক শ্রমিক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি বাছিত ও সম্পাদক ইয়াছিন

৩

কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান

৪

তাহিরপুরে জাতীয় যুব দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

৫

জগন্নাথপুরে মরমী কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

৬

শেরপুরে ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে,

৭

শেরপুরে ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধে ওলামাদল নেতার ওপর হামলার, 

৮

রামুতে অবৈধভাবে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ, হুমকির মুখে পরিবেশ ও বসতবাড়ি

৯

নাসিরনগরের উড়িয়াইন গ্রামের চলাচলের রাস্তা ও খাল অবৈধ দখলের অভিযোগ, ইউএনও বরাবর আবেদন

১০

সুনামগঞ্জে ১ লাখ ৬৮ হাজার শলাকা ভারতীয় নাসির বিড়িসহ গ্রেপ্তার ১, সিএনজি জব্দ

১১

জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে পত্নীতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

ছাতকে বাসির আহমদের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা, চেয়ারম্যান প্রার্থী ঘোষণার দাবি এলাকাবাসীর

১৩

চলতি মাসেই করতোয়া নদীর খননকাজ শুরু হচ্ছে: বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী!

১৪

ধর্মপাশায় সুনই সেতুর দুই পাশে মরণফাঁদ, বড় গর্তে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা

১৫

সুনামগঞ্জে ডিএনসির ৯৪ অভিযান, গ্রেপ্তার ২৩

১৬

সুনামগঞ্জে ৭২ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১, ২০ লাখ টাকার প্রাইভেটকার জব্দ

১৭

শরৎপুরে রাহুল এফসির ব্যতিক্রমী নাইট ফুটবল টুর্নামেন্ট, ছড়িয়ে পড়ছে জেলার ক্রীড়াঙ্গনে

১৮

দৈনিক আলোর সকালের অক্টোবর মাসের সেরা তিন প্রতিনিধি নির্বাচিত

১৯

তাহিরপুরে মাদক সেবন ও মাতলামির অভিযোগে কৃষকদলের দুই নেতা আটক, আদালতে প্রেরণ

২০