জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে পত্নীতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
১ নভেম্বর ২০২৬, ৫:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে পত্নীতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আব্দুল আজিজ, পত্নীতলা উপজেলা প্রতিনিধি:

“দক্ষ যুব গড়বে দেশ – সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পত্নীতলায় সাড়ম্বরে উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৭, নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্নীতলা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার (UNO) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, “দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও টেকসই উন্নয়নে যুবসমাজের ভূমিকা অপরিসীম। তরুণদের আধুনিক, প্রযুক্তিনির্ভর ও কারিগরি দক্ষতায় সমৃদ্ধ করে গড়ে তুলতে পারলেই এক সমৃদ্ধ বাংলাদেশ গঠন সম্ভব।”

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, মাদকমুক্ত ও নৈতিক সমাজ গঠনের লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ সুবিধা গ্রহণ করার জন্য আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, যুব উন্নয়ন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমতলীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

১

ধর্মপাশায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন

২

তাহিরপুর ইজিবাইক শ্রমিক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি বাছিত ও সম্পাদক ইয়াছিন

৩

কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান

৪

তাহিরপুরে জাতীয় যুব দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

৫

জগন্নাথপুরে মরমী কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

৬

শেরপুরে ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে,

৭

শেরপুরে ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধে ওলামাদল নেতার ওপর হামলার, 

৮

রামুতে অবৈধভাবে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ, হুমকির মুখে পরিবেশ ও বসতবাড়ি

৯

নাসিরনগরের উড়িয়াইন গ্রামের চলাচলের রাস্তা ও খাল অবৈধ দখলের অভিযোগ, ইউএনও বরাবর আবেদন

১০

সুনামগঞ্জে ১ লাখ ৬৮ হাজার শলাকা ভারতীয় নাসির বিড়িসহ গ্রেপ্তার ১, সিএনজি জব্দ

১১

জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে পত্নীতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

ছাতকে বাসির আহমদের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা, চেয়ারম্যান প্রার্থী ঘোষণার দাবি এলাকাবাসীর

১৩

চলতি মাসেই করতোয়া নদীর খননকাজ শুরু হচ্ছে: বগুড়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী!

১৪

ধর্মপাশায় সুনই সেতুর দুই পাশে মরণফাঁদ, বড় গর্তে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা

১৫

সুনামগঞ্জে ডিএনসির ৯৪ অভিযান, গ্রেপ্তার ২৩

১৬

সুনামগঞ্জে ৭২ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১, ২০ লাখ টাকার প্রাইভেটকার জব্দ

১৭

শরৎপুরে রাহুল এফসির ব্যতিক্রমী নাইট ফুটবল টুর্নামেন্ট, ছড়িয়ে পড়ছে জেলার ক্রীড়াঙ্গনে

১৮

দৈনিক আলোর সকালের অক্টোবর মাসের সেরা তিন প্রতিনিধি নির্বাচিত

১৯

তাহিরপুরে মাদক সেবন ও মাতলামির অভিযোগে কৃষকদলের দুই নেতা আটক, আদালতে প্রেরণ

২০