মোঃ ওসমান গনি , শেরপুর জেলা প্রতিনিধি,
শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে উপজেলা ওলামা দলের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আজিজ নামে এক ব্যক্তির ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে তাঁর চাচাতো ভাই সোজা, সোরহাব ও সাইফুলের বিরুদ্ধে। তিনি উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের আমজাদ হোসেনের ছেলে।
মাওলানা আব্দুল আজিজের অভিযোগ, মসজিদে নামাজ আদায় করতে যাওয়ার পথে তাঁর চাচাতো ভাই সাইদুল ও সাইফুল তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁর কাছে থাকা গরু বিক্রির লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয় ও বেধরক মারপিট করে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় শেরপুরে সদর হাসপাতালে ভর্তি করায়। আহতের পিতা জানায় তারা অনিশ্চয়তায় জীবন পার করছে এবং বিভিন্ন সময় হুমকি ধামকি দিচ্ছে।
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন