ময়মনসিংহ রেঞ্জে নবনিযুক্ত ডিআইজি হিসেবে যোগদান করলেন মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক।ময়মনসিংহ
৪ অগাস্ট ২০২৬, ৪:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ রেঞ্জে নবনিযুক্ত ডিআইজি হিসেবে যোগদান করলেন মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা

ময়মনসিংহ রেঞ্জের নতুন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) সকালে তিনি ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আবু বকর সিদ্দীক।

যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত] রাশিদা বেগম, পিপিএম; কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, জামালপুর [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত] মো. মিলন মাহমুদ, বিপিএম-বার; পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ সালাহউদ্দিন তালুকদার; নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম; জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন; শেরপুরের পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম; ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান; কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহ সোমা হাপাং; কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নেত্রকোনা কানাই লাল সরকার; কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, শেরপুর মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল; সহকারী পুলিশ সুপার ও স্টাফ অফিসার টু ডিআইজি মো. পারভেজ আলমসহ রেঞ্জ ডিআইজির কার্যালয় এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

যোগদান শেষে ময়মনসিংহ জেলা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস পুলিশ দল নবনিযুক্ত ডিআইজিকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে। এ সময় তিনি গার্ড পরিদর্শন করেন এবং উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

ময়মনসিংহ রেঞ্জ পুলিশের পক্ষ থেকে নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়ের সফল নেতৃত্ব, সুস্বাস্থ্য ও কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

তাহিরপুরে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত ; চিকিৎসাধীন থাকার ১২ দিন পর আহত মধু মিয়ার মৃত্যু 

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সিগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা।

১১

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান -২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

১২

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ মুন্সীগঞ্জের শ্রদ্ধাঞ্জলি”

১৩

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

১৪

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস: লোহাগড়ায় বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল।

১৬

আটপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তালিমুল ইসলাম 

১৭

জমি-সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৮

ধর্মপাশায় সুশীলন আয়োজিত ইউনিসেফের অর্থায়নে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা বিষয়ে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মা সমাবেশ অনুষ্ঠিত —-

১৯

দোয়ারা বাজার উপজেলায় সরকারি  ভূমি বেআইনিভাবে বিক্রয় ও জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ

২০