মৌলভীবাজারে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মঈনুল হকের ৫৫তম জন্মদিন পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় মৌলভীবাজার শহরের মামার বাড়ি রেস্টুরেন্টে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজমনি বহুমুখী হাইস্কুল অ্যান্ড কলেজের পিটিএ সভাপতি ও সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি *জোসেফ আলী চৌধুরী*র সভাপতিত্বে এবং *চিনু রঞ্জন তালুকদার*-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন —
মৌলভীবাজার পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আহাদ, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, তাওহীদ ইসলাম দাবা একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক তাওহীদ ইসলাম, অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি পিন্টু দেবনাথ, সহ-সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সিনিয়র আইনজীবী বিল্লাল হোসেন, শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক শামসুল হক, হাকীম জয়নাল, মানবাধিকার কর্মী আব্দুর রহমান রহমত, সাংবাদিক সোহেল আহমদ, সাংবাদিক আব্দুল বাছিত খান, সাংবাদিক জাহেদুল হক পাপ্পু, সাংবাদিক শাহ এসএম ফজলু, কাইয়ুম সুলতান, পাভেল আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা মঈনুল হকের সামাজিক ও মানবাধিকারমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেন।
আলোচনা শেষে কেক কেটে ৫৫তম জন্মদিন উদযাপন করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা ফুল দিয়ে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মন্তব্য করুন