লোহাগাড়ায় খাটের নিচ থেকে ৩৪০ গ্রাম গাঁজা উদ্ধার, যুবক গ্রেফতার - আলোর সকাল
সবুজ সরদার, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:
১৪ জুন ২০২৬, ৪:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লোহাগাড়ায় খাটের নিচ থেকে ৩৪০ গ্রাম গাঁজা উদ্ধার, যুবক গ্রেফতার

সবুজ সরদার, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:

নড়াইলের লোহাগাড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের কুচিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে খাটের নিচ থেকে আনুমানিক ৩৪০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য রাখার অভিযোগে রাসেল শেখ (যুবক)কে গ্রেফতার করা হয়েছে।

১৪ জুন ২০২৬, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার এসআই আমিনুরের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে স্থানীয় সহযোগী হিসেবে অংশ নেন সমাজসেবক ও লোহাগাড়া পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক হোসেন এবং মোহাম্মদ জাকির হোসেন।

পুলিশ জানায়, কুচিয়াবাড়ি এলাকার রাসেল শেখের নিজ বাসভবনে তল্লাশি চালিয়ে খাটের নিচে লুকিয়ে রাখা গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রাসেল শেখের পিতার নাম কালাম শেখ।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, “মাদক নির্মূলে আমাদের অভিযান নিয়মিতভাবে চলছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গড়তে জনসাধারণের সহযোগিতা অত্যন্ত জরুরি। তথ্য পাওয়া মাত্রই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

লোহাগাড়া থানা পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ জাকিয়া চৌধুরী মীম

টাঙ্গুয়ার হাওরে অভিযান: ৩ হাউসবোটকে ৮ হাজার টাকা জরিমানা

মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দকে

সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবী নিহত

মাদকের বিরুদ্ধে একসঙ্গে’—জনসম্পৃক্ত অভিযানে ওসি রতন শেখের ব্যতিক্রমী বার্তা

কানাইঘাটে বুরহান উদ্দীন বাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৯

তাহিরপুরে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত ; চিকিৎসাধীন থাকার ১২ দিন পর আহত মধু মিয়ার মৃত্যু 

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সিগঞ্জে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা।

১১

জগন্নাথপুরে জুলাই গণঅভ্যুত্থান -২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত 

১২

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ মুন্সীগঞ্জের শ্রদ্ধাঞ্জলি”

১৩

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

১৪

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাস: লোহাগড়ায় বিএনপির ৪ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আনন্দ মিছিল।

১৬

আটপাড়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তালিমুল ইসলাম 

১৭

জমি-সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

১৮

ধর্মপাশায় সুশীলন আয়োজিত ইউনিসেফের অর্থায়নে গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা বিষয়ে কমিউনিটি ক্লিনিক ভিত্তিক মা সমাবেশ অনুষ্ঠিত —-

১৯

দোয়ারা বাজার উপজেলায় সরকারি  ভূমি বেআইনিভাবে বিক্রয় ও জোরপূর্বক দখলের পায়তারার অভিযোগ

২০