শেরপুরের শ্রীবরদীতে জ্বালানি তেল কম দেওয়ায় দুই দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা - আলোর সকাল
দৈনিক আলোর সকাল
২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরের শ্রীবরদীতে জ্বালানি তেল কম দেওয়ায় দুই দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা

মোতাহার হোসেন, স্টাফ রিপোর্টার: শেরপুর।

শেরপুরের শ্রীবরদী উপজেলায় জ্বালানি তেল সঠিক পরিমাপে সরবরাহ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে দুই দোকানিকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) শ্রীবরদী উপজেলার কুরুয়া বাজারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ্ মনিষা আহমেদের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর কর্মকর্তা এবং শ্রীবরদী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

মোবাইল কোর্ট পরিচালনাকালে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ধারা লঙ্ঘনের দায়ে দুই দোকানিকে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় সংশ্লিষ্ট দোকানদারদের প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ, পরিমাপযন্ত্রের যথাযথ ব্যবহার এবং ক্রেতাদের নির্ধারিত পরিমাণে সঠিকভাবে জ্বালানি তেল সরবরাহের বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তা অধিকার ও জনস্বার্থ সুরক্ষায় জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অসাধু ব্যবসায়িক কার্যক্রম প্রতিরোধ এবং সাধারণ ক্রেতাদের স্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

সঠিক পরিমাপে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনের এ উদ্যোগকে ভোক্তাস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদমদীঘিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত!!

১

আত্রাইয়ে রেললাইনের ভাঙা স্লিপারের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন, যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা

২

বড়দল দক্ষিণ ইউপির ৪নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় নুরুল ইসলাম নুরুল

৩

শেরপুরের শ্রীবরদীতে জ্বালানি তেল কম দেওয়ায় দুই দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা

৪

শেরপুরে শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় সময় দুই কিশোর আটক হয়েছে ,পলাতক ৩ মানব পাচারকারী, 

৫

কালিগঞ্জে পুলিশি অভিযানে আটক-৩ 

৬

ইউপি নির্বাচনে চেয়ারম্যান-মেম্বারদের জন্য ৪২ প্রতীক নির্ধারণ, বাদ দলীয় মার্কা

৭

দিরাইয়ে ওয়াক্‌ফ ও খাসজমি নিয়ে বিরোধ: ৪.৬২ একর ভূমি ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ

৮

বাদাঘাট ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা আজিজুর রহমান

৯

প্রশাসনিক গাফিলতিতে শিক্ষার্থীর ভবিষ্যৎ—মিঠামইনের ঘটনা কী বার্তা দেয়?

১০

সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন   

১১

সামাজিক নিরীক্ষার প্রতিবেদন ও সুপারিশমালা সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে হস্তান্তর

১২

৪৪ কেজি গাঁজাসহ তাহিরপুরে ইসলাম উদ্দিন গ্রেপ্তার

১৩

নগর কীর্তনের মধ্য দিয়ে বিশ্বম্ভরপুরে লোকনাথ বাবার ১৬তম বাৎসরিক অনুষ্ঠান সম্পন্ন

১৪

মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালার উদ্যোগে বাজিতপুর-কটিয়াদীর ২৪ পরিবার পেল ৪৮ ছাগল, শ্রেণিকক্ষ নির্মাণে সহায়তার ঘোষণা

১৫

বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সামায়ুন কবির।

১৬

দৈনিক আলোর সকালের বার্তা সম্পাদক হলেন মধ্যনগরের কাইয়ুম বাদশাহ

১৭

১৮

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে হাজী মো. সবুজ আলমের মনোনয়ন বৈধ

১৯

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: হাজী মো:সবুজ আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা।

২০