মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরে দীর্ঘদিন ধরে বাজিতখিলা ইউনিয়ন একটি অবহেলিত ইউনিয়ন একে উন্নত শিখরে পৌঁছে দেওয়ার জন্য একজন তরুণ জনপ্রতিনিধি প্রয়োজন। ৩০ অক্টোবর শুক্রবার বিকালে গণসংযোগ শেষে এসব কথা বলেন চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক বুলবুল আহমেদ।
তিনি আরো বলেন, বাজিতখিলা ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে হাজার হাজার কর্মী, সমর্থক, যুবক ভাই ও মুরুব্বিগণ আজ একটি গণসংযোগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং লিফলেট বিতরণ করেছেন। আজকের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে বাজিতখিলা ইউনিয়নের জনগণ পরিবর্তন চায়, তারা তরুণ প্রতিনিধি নির্বাচন করতে চায়।
চেয়ারম্যান পদপ্রার্থী বুলবুল আরো বলেন, বাজিতখিলা ইউনিয়নের জনগণ চায় আগামী দিনে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা ইত্যাদি ভাতাগুলো যেন মানুষ বিনামূল্যে পায়।
এছাড়াও রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মাদরাসা, ঈদগাহ মাঠ ও কবরস্থানসহ সকল উন্নয়ন প্রকল্প যেন জনগণের স্বার্থে যোগ্য চেয়ারম্যান প্রার্থীর মাধ্যমে সম্পন্ন হয়।
সাংবাদিক বুলবুল আহমেদ তিনি একজন তরুণ জনপ্রতিনিধি হিসেবে মাঠে কাজ করে যাচ্ছেন।
তিনি চান এই ইউনিয়ন একটি রোল মডেল হিসেবে পরিচিত লাভ করুক। শেরপুর জেলায় ৫২টি ইউনিয়ন রয়েছে, যার মধ্যে ৩নং বাজিতখিলা ইউনিয়ন অন্যতম। এই ইউনিয়নের সুনাম যেন নষ্ট না হয় এবং মাদক নির্মূল করতে তিনি যুবকদের সাথে নিয়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন।
জনগণের জোয়ার অব্যাহত থাকলে অন্য প্রার্থীদের সব ভোট একত্র করলেও তার ভোটের সমতুল্য হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর সদর উপজেলার ৩ নং বাজিতখিলা ইউনিয়নে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা। নির্বাচনী আমেজের মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে সাধারণ মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক মো. বুলবুল আহমেদ।
এ উপলক্ষে নিজের প্রার্থিতার বিষয়টি তুলে ধরতে এবং ইউনিয়নের সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করতে তাঁর নেতৃত্বে একটি মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন