সরলতার সুযোগে সর্বনাশ! সাংবাদিকের বাড়িতে আশ্রয় নিয়ে স্বর্ণালঙ্কার লুট, গ্রেপ্তার ৩ - আলোর সকাল
মোঃ জাহাঙ্গীর আলম: স্টাফ রিপোর্টার
৩ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সরলতার সুযোগে সর্বনাশ! সাংবাদিকের বাড়িতে আশ্রয় নিয়ে স্বর্ণালঙ্কার লুট, গ্রেপ্তার ৩

রাজশাহীর বাগমারায় আত্মীয় পরিচয়ে এক সাংবাদিকের বাড়িতে আশ্রয় নিয়ে অভিনব কৌশলে প্রায় সাড়ে পাঁচ ভরি স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে চুরি হওয়া স্বর্ণালঙ্কার এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

রোববার (২ আগস্ট) দুপুরে গ্রেপ্তার হওয়া তিনজনকে তিন দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন নওগাঁর আত্রাই উপজেলার ভাঙ্গা জাঙ্গাল গ্রামের ইয়াসমিন খাতুন (২৮), তাঁর স্বামী আবদুল আলিম (২৮) এবং ইয়াসমিনের বাবা খলিলুর রহমান (৪৮)।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই সন্ধ্যায় ইয়াসমিন খাতুন ও তাঁর স্বামী এক বছরের শিশুসন্তানকে নিয়ে বাগমারার এক সাংবাদিকের বাড়িতে যান। তারা নিজেদের ওই সাংবাদিকের প্রয়াত বড় ভাই, যিনি পুলিশ সদস্য ছিলেন, তাঁর আত্মীয় পরিচয় দিয়ে এক রাতের জন্য আশ্রয় চান। মানবিক দৃষ্টিকোণ থেকে পরিবারের সদস্যরা তাদের বাড়িতে থাকার সুযোগ দেন।

পরদিন সকালে অতিথিরা চলে যাওয়ার পর বাড়ির গৃহকর্ত্রী রাহামা বিবি ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে দেখেন, তালা ভেঙে সেখানে রাখা তাঁর নিজের এবং কলেজপড়ুয়া মেয়ের প্রায় সাড়ে পাঁচ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়ে গেছে। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে তারা আত্মগোপনে চলে যায়।

ঘটনার পর বাগমারা থানায় একটি মামলা দায়ের করা হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের একপর্যায়ে বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) শিহাব উদ্দীন ও এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে নাটোর থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী রাহামা বিবি কান্নাজড়িত কণ্ঠে বলেন,

“স্বামী মারা যাওয়ার পর তাঁর পেনশনের টাকা দিয়ে কলেজে পড়ুয়া মেয়ের জন্য গহনা বানিয়েছিলাম। আমার নিজের গহনাও ছিল। আত্মীয় পরিচয় দিয়ে এসে প্রতারকরা সব নিয়ে গেছে।”

বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার হওয়া চক্রটি নওগাঁ, নাটোর ও রাজশাহী অঞ্চলের বিভিন্ন এলাকায় একই কৌশলে আত্মীয় পরিচয়ে মানুষের বাড়িতে আশ্রয় নিয়ে চুরি ও প্রতারণা করে আসছিল। তাদের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর আরও কয়েকজন ভুক্তভোগী থানায় এসে একই ধরনের প্রতারণার অভিযোগ করেছেন।

তিনি আরও বলেন, “আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার এবং চক্রের অন্য সদস্যদের শনাক্ত করা সম্ভব হবে বলে আমরা আশা করছি।”

পুলিশ জানিয়েছে, চক্রটির সঙ্গে আর কেউ জড়িত আছে কি না এবং চুরি হওয়া স্বর্ণালঙ্কার কোথায় বিক্রি বা লুকিয়ে রাখা হয়েছে, তা উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও চা শিল্পকে লাভজনক করতে সরকার কাজ করছে – বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

১০

তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, প্রাণ গেল তিন শিশুর

১১

তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

১২

তাহিরপুরের নতুন ইউএনও মিজ রিপামনি দেবী

১৩

সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে শিশু বলাৎকারের চেষ্টার অভিযোগে জাকির নামে যুবক গ্রেফতার

১৪

সিলেটের গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা

১৫

কালিগঞ্জে সহকারী শিক্ষিকার নিয়োগের বয়স নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি

১৬

কালীগঞ্জে জেলে থাকা প্রধান শিক্ষকের বহিষ্কার নিয়ে বহিষ্কৃত যুবদল নেতার আয়নাবাজি ।

১৭

তাহিরপুরে বালুবাহী নৌকায় যাওয়ার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৮

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ এনাম উদ্দিন তালুকদারের

১৯

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান, সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

২০