সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে শিশু বলাৎকারের চেষ্টার অভিযোগে জাকির নামে যুবক গ্রেফতার। ভিকটিম (১৪) গত ৩১-০৮-২৬ তারিখ রাত আনুমানিক ১১.৩০ ঘটিকার সময় বীরদল বাজার হইতে রাত্রিবেলা বাইসাইকেলে বাড়ীতে আসার পথে মধ্যবাজার “স” মিলের পাশে পৌঁছামাত্র অভিযুক্ত জাকির হোসেন (৩০) ভিকটিমকে রাস্তায় একা পাইয়া পড়নের প্যান্ট খুলো বলাৎকারের চেষ্টা করে। উক্ত বিষয়ে ভিকটিমের পিতা বাদী হয়ে থানায় আসিয়া অভিযোগ দায়ের করলে কানাইঘাট থানায় মামলা রুজু হয়। মো: আমিনুল ইসলাম অফিসার ইনচার্জ, কানাইঘাট থানার দিক নির্দেশনায় এসআই(নিঃ)/কবির হোসেন, এএসআই (নি:)/পারভেজ, সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে মামলার প্রধান অভিযুক্ত জাকির আহমদ (৩০) পিতা-মৃত শফিকুল হক, সাং-বীরদল ছোটফৌদ, ৬নং কানাইঘাট সদর ইউ/পি, থানা-কানাইঘাট, জেলা-সিলেটকে বীরদল বাজারস্থ সুরমার নদীর পাড় হইতে গ্রেফতার করেন। অদ্য ধৃত আসামীকে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন