হবিগঞ্জে ছায়া সামাজিক সংগঠন এর ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত  - আলোর সকাল
মোঃ সেলিম উদ্দিন, হবিগঞ্জ প্রতিনিধি।
১১ অগাস্ট ২০২৬, ৭:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে ছায়া সামাজিক সংগঠন এর ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত 

‘হাসুক রোগী বাচুক প্রাণ আমরা করব স্বেচ্ছায় রক্তদান’ এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জ সদর উপজেলায় স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১১ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত আয়োজিত ব্লাড গ্রুপিং কার্যক্রমে প্রায় তিন শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। হবিগঞ্জ শহরের মাছুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে স্কুলের শিক্ষার্থীসহ অভিবাবক ও পথচারীরা উপস্থিত হয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করেন।

অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালিত হয় এবং রক্তের গ্রুপ নির্ণয়ের কার্ড প্রদান করা হয়।

ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে সহযোগিতা করেন স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস লাকি ও মানবিক সেচ্ছাসেবক রুবেল মিয়া সহ অন্যান্যরা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উদ্ভোধন করেন স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফজলু মিয়া ও সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম উদ্দিন। ব্লাড ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোহাম্মদ আব্দুল জলিল।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ফজলু মিয়া বলেন, রক্তদান একটি মহৎ কাজ, রক্ত দিলে দেহের কোনো ক্ষতি হয় না বরং মানব সেবার মধ্যে দিয়ে নিজের মধ্যে একটি সন্তুষ্টি আসে। এ জন্য আমরা সমাজের মধ্যে রক্তদানের সচেতনতা তৈরি করতে চাই।

কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম উদ্দিন বলেন, স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন গতবছর থেকে আমরা ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন চালু করেছি, এমন একটি আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে এই রকম কর্মসূচি চলমান থাকবে।

স্বপ্নের ছায়া সামাজিক সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল জলিল বলেন, ‘বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি একটি ভালো উদ্যোগ। এমন অনেকেই আছে যারা নিজের ব্লাড গ্রুপ জানে না। আজকের এই ক্যাম্পেইনের মাধ্যমে তারা নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে অবগত হবেন। আমি এই মহতী উদ্যোগকে স্বাগত জানাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে ভয়াবহ আগুন, উদ্ধার ও অগ্নিনির্বাপণে আহত ৭ আনসার সদস্য

জীবন বাঁচাতে লড়ছেন পুলিশ কনস্টেবল লিজা, চিকিৎসায় প্রয়োজন ৫০–৬০ লাখ টাকা

সিলেটে যুবলীগ নেতা আলী আহমেদ মাহীনকে গ্রেপ্তার করেছে সোবহানিঘাট পুলিশ ফাঁড়ি

এসএমপি মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুরস্কৃত বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম

প্রবাসের ব্যস্ত জীবন ঠেলে মানবসেবায় অনন্য দৃষ্টান্ত: মানুষের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ আব্দুল নাঈম।

শাল্লায় মাদকবিরোধী অভিযানে ১০ লিটার চোলাইমদ ও ৬০০ লিটার ওয়াশ উদ্ধার

বিশ্বম্ভরপুরে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্টের উপজেলা শাখার অভিষেক ও পরিচিতি সভা

ভাটির মানুষের স্বাস্থ্যসেবায় নতুন স্বপ্ন, কমিটি গঠনের প্রস্তাব

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১০

হাসপাতাল হবে অসহায় মানুষের ভরসার ঠিকানা—মেজর সবুজের প্রস্তাব

১১

কালভার্ট বন্ধ করে দেওয়ার অভিযোগে জলাবদ্ধতা, ভোগান্তিতে এলাকাবাসী

১২

তাহিরপুরে মাদক উদ্ধারের ভিডিও ভাইরাল, উদ্ধারকৃত মাদকের হদিস নেই।

১৩

সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলা: রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ

১৪

জাফলং-ডাউকি ইসিএ এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ড্রেজার-এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস

১৫

সুনামগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া প্রতিশ্রুতির জমি রক্ষায় এক দিনমুজুরের মানববন্ধন

১৬

বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত

১৭

তাহিরপুরে সমন্বিত রেফারেল ব্যবস্থাপনা নিয়ে অংশীজনদের কর্মশালা

১৮

তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে গিয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৯

তাহিরপুর সীমান্তে ভারতের কয়লার গুহায় মাটি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু।

২০