আসন্ন ইউপি নির্বাচন ঘিরে উত্তর বড়দলে আলোচনায় প্রবীণ রাজনীতিবিদ হাজী মোঃ নজরুল ইসলাম শাহ - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক | সুনামগঞ্জ।
৬ জুন ২০২৬, ৮:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আসন্ন ইউপি নির্বাচন ঘিরে উত্তর বড়দলে আলোচনায় প্রবীণ রাজনীতিবিদ হাজী মোঃ নজরুল ইসলাম শাহ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে নির্বাচনের মাঠ। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৪ নং উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এ অবস্থায় নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন প্রবীণ রাজনীতিবিদ, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী মোঃ নজরুল ইসলাম শাহ।

দীর্ঘদিন ধরে উত্তর বড়দল ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি। স্থানীয় রাজনীতিতে একজন অভিজ্ঞ, গ্রহণযোগ্য ও তৃণমূলের নেতা হিসেবে পরিচিত নজরুল ইসলাম শাহ ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় কার্যক্রম জোরদার করেছেন। ফলে তাকে ঘিরে সাধারণ ভোটারদের মধ্যেও আগ্রহ বাড়ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির রাজনীতিতে দীর্ঘদিনের সম্পৃক্ততার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। দলীয় রাজনীতির পাশাপাশি ব্যক্তি ইমেজের কারণেও তিনি সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উত্তর বড়দল ইউনিয়নে অতীত রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে জনপ্রিয়তা নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেই বিবেচনায় হাজী মোঃ নজরুল ইসলাম শাহ একজন শক্তিশালী সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।

উল্লেখ্য, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির রাজনীতিতে হাজী নজরুল ইসলাম শাহ দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালে অনুষ্ঠিত বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির কাউন্সিল ও সম্মেলনে তিনি সদস্য সচিবের দায়িত্বে ছিলেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন।

এদিকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, উন্নয়ন, সুশাসন এবং জনসেবামূলক কর্মকাণ্ডকে গুরুত্ব দিয়ে একজন যোগ্য ও অভিজ্ঞ জনপ্রতিনিধিকে নির্বাচিত করতে আগ্রহী তারা। ফলে নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক আলোচনা ও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জল্পনা-কল্পনা।

সব মিলিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৪ নং উত্তর বড়দল ইউনিয়নে প্রবীণ রাজনীতিবিদ হাজী মোঃ নজরুল ইসলাম শাহকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হয়েছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থী হন কি না এবং ভোটারদের আস্থা কতটা অর্জন করতে পারেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুবলারগাঁও ব্রিজে দুর্ভোগের অবসান, দ্রুত শুরু হচ্ছে সংস্কার কাজ

১

স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনকল্যাণে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল হেকিম

২

শিবগঞ্জে মিড-ডে মিল খেয়ে ১২ শিশু অসুস্থ, কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি

৩

তাহিরপুরের আজিজ ওয়েসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত

৪

টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শট দিয়ে মাছ শিকারের সরঞ্জাম জব্দ

৫

কসবায় স্কুল শিক্ষিকাকে অপহরণ চেষ্টার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

৬

তাহিরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

৭

কালীগঞ্জে নাশকতা মামলায় জামিনে জেল থেকে মুক্তির ১৪ ঘন্টায় পর প্রধান শিক্ষক শফিকুলের বরখাস্ত প্রত্যাহার ।

৮

মাঝির বকেয়া পাওনা ৪৪ হাজার টাকা! তাহিরপুরে মাঝিকে জেল হাজতে পাঠানোর হুমকি পুলিশ কর্মকর্তার

৯

তৃণমূলের ভোটে শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি শামিম, সাধারণ সম্পাদক শাজাহান

১০

জামালগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ৭ ব্যবসায়ীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

১১

সিরাজগঞ্জে সরকারি কর্মসূচিতে বায়োফর্টিফাইড ফসল অন্তর্ভুক্তকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত :

১২

তাহিরপুরে ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগে বিএনপির মিছিল-সমাবেশ

১৩

জামালগঞ্জে বায়ুদূষণ: চার স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা ‎

১৪

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

তাহিরপুরে চুনাপাথরবোঝাই নৌকা

১৬

নাসিরনগরের হাবিবুর হত্যা মামলার ২ পলাতক আসামি গ্রেফতার 

১৭

সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে গণমাধ্যমে নারীর পথচলার অনন্য ইতিহাস

১৮

তাহিরপুরে নবাগত ইউএনওর মতবিনিময়, গুরুত্ব পেল হাওর সংরক্ষণ ও পর্যটন

১৯

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও চা শিল্পকে লাভজনক করতে সরকার কাজ করছে – বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

২০