কক্সবাজার শহরের কলাতলী মেইন সড়কে অবস্থিত জেলা কারাগারের মূল ফটকের সামনে সামান্য বৃষ্টিতেই ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় যানবাহন ও পথচারীদের চলাচলে চরম ভোগান্তি দেখা দিয়েছে।
বিশেষ করে অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেল চালকদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। রাস্তার বড় অংশ পানির নিচে তলিয়ে যাওয়ায় প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজট ও দুর্ঘটনার আশঙ্কা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা ও সড়কের বেহাল অবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই এ এলাকায় পানি জমে থাকে। অথচ এটি শহরের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কগুলোর একটি।
এলাকাবাসী দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা ও সড়ক সংস্কারের মাধ্যমে জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
মন্তব্য করুন