
মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে মাওয়ামুখী নিমতলা আন্ডারপাসের সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা একজন ব্যক্তি নিহত হয়েছেন।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, ০৭-১০-২০২৬ খ্রিঃ তারিখ রাত ০১:৩৫ ঘটিকায় সিরাজদিখান ফায়ার স্টেশনে সংবাদ আসে।
সংবাদ পাওয়ার পর সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। সেখানে দেখা যায়, অজ্ঞাতনামা ওই ব্যক্তি অজ্ঞাত একটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল মৃতদেহটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম, পরিচয় ও ঠিকানা জানা যায়নি।
মন্তব্য করুন