তাহিরপুরে কয়লা ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত, টাকা ছিনতাই - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক। সুনামগঞ্জ
১২ অক্টোবর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুরে কয়লা ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত, টাকা ছিনতাই

তাহিরপুরে কয়লা ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত, টাকা ছিনতাই

তাহিরপুরে জমি সংক্রান্তের জের ধরে আব্দুল মান্নান নামে এক কয়লা ব্যবসায়ীকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত এবং তাঁর সঙ্গে থাকা ১ লাখ ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার (৭সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আনন্দবাজার সংলগ্ন একটি কাঁচা রাস্তায় এ ঘটনা ঘটেছে। আহত আব্দুল মান্নান উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের লেদারবন্দ গ্রামের কাহের মিয়ার ছেলে। গুরুতর আহত মান্নানকে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সুনামগঞ্জ সদর হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী করা হয়েছে।

এ ঘটনায় আহতের ভাই আব্দুল মোতালিব বাদী হয়ে তাহিরপুর থানায় ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করে একটি মামলা করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে আব্দুল মান্নানের সঙ্গে একই গ্রামের মুতলিব মিয়া গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে গত বুধবার সন্ধ্যায় তিনি স্থানীয় আনন্দবাজারে যাওয়ার পথে লেদারবন্দ গ্রামের দক্ষিণ পাশের কাঁচা রাস্তায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা মুতলিব মিয়া(৪৫), জলিল মিয়া (৩৫), লতিফ মিয়া (৪৮), বাছির মিয়া (৫৩), সুমন মিয়া (২৫), শরীফ মিয়া (২২), আয়নাল মিয়া সহ আরো ৪ থেকে ৫জন তাঁর পথরোধ করে রাখে। একপর্যায়ে তাঁকে দা দিয়ে কুপিয়ে মাথা, কানসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এ সময় তাঁর সঙ্গে থাকা ১ লাখ ৫ হাজার টাকা নিয়ে যায় অভিযুক্তরা। পরে তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার পথেও তাকে আক্রমন করা হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগীর ভাই আব্দুল মোতালিব অভিযোগ করে বলেন, জায়গাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাঁর ভাই আব্দুল মান্নানকে আনন্দ বাজারে যাওয়ার পথে দা দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করা হয়েছে। তিনি বলেন, ঘটনার দুই দিন পর (৯ সেপ্টেম্বর) প্রতিপক্ষের লোকজন ঘটনাটি ধামাচাপা দিতে নিজেদের বাড়িতে জামেলা সৃষ্টি করে পরিকল্পিত ভাবে একজনকে অসুস্থ সাজিয়ে হাসপাতালে ভর্তি করেছে। যাতে আমাদের বিরুদ্ধে পাল্টা মামলা দিয়ে হয়রানি করতে পারে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

স্থানীয় কামরুল ইসলাম বলেন, গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে বাজারে যাওয়ার পথে মান্নানকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। এ ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিক করতে ঘটনার দুইদিন পর (৯ সেপ্টেম্বর) ভোরে নিজের বাড়িতে আব্দুল জলিল নামে একজনকে অসুস্থ সাজিয়ে হাসপাতালে ভর্তী করেছে প্রতিপক্ষ মুতলিব গংরা।

অভিযুক্ত মুতলিব মিয়ার মোবাইল বন্ধ থাকায় এ বিষয়ে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং পুলিশ আসামিদের গ্রেফতার করতে চেষ্টা করছে। তিনি বলেন, কেউ মিথ্যার আশ্রয় নিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা করলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে শিক্ষা কেন্দ্র বাতিল নিয়ে বিতর্ক, সুপারভাইজারের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

১

আমতলীতে ৯০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

২

আদমদীঘিতে বর্জ্য পরিশোধনাগার ছাড়াই চালকল পরিচালনা, সংবাদ প্রকাশের পর তদন্তে মিলল সত্যতা

৩

জামালগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন আনসার-ভিডিপি কর্মকর্তা ‎

৪

তাহিরপুরে কয়লা ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত, টাকা ছিনতাই

৫

বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড

৬

বগুড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষে বাপার মানববন্ধন, করতোয়া নদী রক্ষার দাবি

৭

তাহিরপুরে কেউ যেন নিরক্ষর না থাকে’—শিমুল বাগানে সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান করছেন নুরুদ্দিন

৮

তাহিরপুরে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ, ছাত্রীকে নিয়ে অপপ্রচারের অভিযোগ

৯

তাহিরপুরে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ আইনশৃঙ্খলা মতবিনিময় সভা

১০

নারায়ণগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান

১১

শেরপুরে হাতি সংরক্ষণ ও পর্যটন উন্নয়নে গুরুত্ব দিলে কমবে মানুষ হাতি সংঘাত পরিবেশমন্ত্রী

১২

অন্তর্বর্তী সরকার অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করেনি : বগুড়ায় প্রতিমন্ত্রী ইশরাক

১৩

পরানপুরে বিজিবি ক্যাম্পের পাশেই অবৈধ বালু উত্তোলন: নীরব ভূমিকায় প্রশাসন।

১৪

রুহিয়া উপজেলা প্রেসক্লাবে বিএনপি  প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় সভা।।

১৫

মেঘনায় মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি গোলাম মাওলা গ্রেপ্তার

১৬

বেলকুচিতে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন ভবন উদ্বোধন, এমপি আলিমকে সংবর্ধনা –

১৭

জামালগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৮

নাসিরনগরের কচুয়ায় সৈয়দ মিরাণ শাহ তাতাঁরী রঃ এর  মাজারের দান বাক্সের টাকা গরিব ও অসহায়ের মাঝে বিতরণ 

১৯

শেরপুরের গারোপাহাড়ে আটকা শতাধিক বন্যহাতি, নিরাপদ আবাসস্থল গড়ে তোলার উদ্যোগ

২০