বগুড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষে বাপার মানববন্ধন, করতোয়া নদী রক্ষার দাবি - আলোর সকাল
এম.এ আরিফ চৌধুরী, স্টাফ রিপোর্টার:
১২ অক্টোবর ২০২৬, ৮:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষে বাপার মানববন্ধন, করতোয়া নদী রক্ষার দাবি

বগুড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষে বাপার মানববন্ধন, করতোয়া নদী রক্ষার দাবি

এম.এ আরিফ চৌধুরী, স্টাফ রিপোর্টার: বিশ্ব নদী দিবস–২০২৬ উদযাপন উপলক্ষে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়া জেলা শাখা। শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টায় শহরের এসপি ব্রিজসংলগ্ন করতোয়া নদীর তীরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাপা বগুড়া জেলা শাখার সভাপতি প্রকৌশলী শাহাবুদ্দীন সৈকতের সভাপতিত্বে মানববন্ধনে সঞ্চালনা করেন সংগঠনটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার।

মানববন্ধনে বক্তারা করতোয়া নদীর দখল ও দূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সঙ্গে করতোয়া নদীর তীর ঘেঁষে নির্মিত ওয়াকওয়ের বিভিন্ন অংশের প্রশস্ততা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তাঁরা। বক্তাদের অভিযোগ, জেলা প্রশাসকের কার্যালয়সংলগ্ন এলাকায় ওয়াকওয়েটি প্রশস্ত হলেও জেলখানা এলাকায় এসে তা সংকীর্ণ হয়ে গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।

কর্মসূচিতে বক্তব্য দেন বাপার উপদেষ্টা পরিষদের সদস্য আনোয়ারুল করিম দুলাল, সংগঠনটির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, যুগ্ম সম্পাদক মোতাছিম বিল্লাহ শিমুল, অ্যাডভোকেট আজাদ তালুকদার, মো. রফিকুল ইসলাম ও মো. ফজলুল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন এম ফজলুল হক বাবলু, জাকিয়া সুলতানা, আস্তারী রহমান, আহসান হাবিব তালুকদার রঞ্জু, জাহেদুর রহমান, শাহ্ সাব্বির রহমান, অধ্যক্ষ নুর আলম সিদ্দিকী, লায়ন আতিকুর রহমান মিঠু, আহমেদ কবির মিন্টু, শাহান বারী, তাজুল ইসলাম, মিজানুর রহমান মিজান ও অধ্যাপক মোজাফফর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্য ও পরিবেশসচেতন ব্যক্তিরা।

মানববন্ধন থেকে করতোয়া নদীর স্বাভাবিক পরিবেশ রক্ষা, দখল ও দূষণ বন্ধ এবং নদীর তীরবর্তী ওয়াকওয়ের প্রশস্ততা-সংক্রান্ত সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে শিক্ষা কেন্দ্র বাতিল নিয়ে বিতর্ক, সুপারভাইজারের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

১

আমতলীতে ৯০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

২

আদমদীঘিতে বর্জ্য পরিশোধনাগার ছাড়াই চালকল পরিচালনা, সংবাদ প্রকাশের পর তদন্তে মিলল সত্যতা

৩

জামালগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন আনসার-ভিডিপি কর্মকর্তা ‎

৪

তাহিরপুরে কয়লা ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত, টাকা ছিনতাই

৫

বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড

৬

বগুড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষে বাপার মানববন্ধন, করতোয়া নদী রক্ষার দাবি

৭

তাহিরপুরে কেউ যেন নিরক্ষর না থাকে’—শিমুল বাগানে সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান করছেন নুরুদ্দিন

৮

তাহিরপুরে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ, ছাত্রীকে নিয়ে অপপ্রচারের অভিযোগ

৯

তাহিরপুরে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ আইনশৃঙ্খলা মতবিনিময় সভা

১০

নারায়ণগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান

১১

শেরপুরে হাতি সংরক্ষণ ও পর্যটন উন্নয়নে গুরুত্ব দিলে কমবে মানুষ হাতি সংঘাত পরিবেশমন্ত্রী

১২

অন্তর্বর্তী সরকার অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করেনি : বগুড়ায় প্রতিমন্ত্রী ইশরাক

১৩

পরানপুরে বিজিবি ক্যাম্পের পাশেই অবৈধ বালু উত্তোলন: নীরব ভূমিকায় প্রশাসন।

১৪

রুহিয়া উপজেলা প্রেসক্লাবে বিএনপি  প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় সভা।।

১৫

মেঘনায় মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি গোলাম মাওলা গ্রেপ্তার

১৬

বেলকুচিতে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন ভবন উদ্বোধন, এমপি আলিমকে সংবর্ধনা –

১৭

জামালগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

১৮

নাসিরনগরের কচুয়ায় সৈয়দ মিরাণ শাহ তাতাঁরী রঃ এর  মাজারের দান বাক্সের টাকা গরিব ও অসহায়ের মাঝে বিতরণ 

১৯

শেরপুরের গারোপাহাড়ে আটকা শতাধিক বন্যহাতি, নিরাপদ আবাসস্থল গড়ে তোলার উদ্যোগ

২০