তাহিরপুর উপজেলায় ইয়াবা সেবনের সরঞ্জামসহ আটক ৩ - আলোর সকাল
নিজস্ব প্রতিবেদক | সুনামগঞ্জ।
১৪ জুলাই ২০২৬, ৪:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহিরপুর উপজেলায় ইয়াবা সেবনের সরঞ্জামসহ আটক ৩

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ইয়াবা সেবনের সরঞ্জামসহ বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের ছেলে ও তার ২ সহযোগীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে উপজেলার বাদাঘাট ডিগ্রি কলেজ সংলগ্ন মোল্লাপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন–উপজেলার মোদেরগাঁও গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত জালাল উদ্দিনের ছেলে সোহাগ মিয়া, মোল্লাপাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে ময়না মিয়া (৪০) এবং একই গ্রামের মৃত আক্কল আলীর ছেলে রয়েল মিয়া (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর রাতে মোল্লাপাড়া গ্রামে সোহাগ মিয়ার বাসায় মাদক সেবন করা হচ্ছে–এমন সংবাদ পেয়ে স্থানীয় বাসিন্দা ও মাদক নির্মূল কমিটির (মানিক) সদস্যরা বাড়িটি ঘেরাও করেন। পরে খবর পেয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সজল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা খুলে তল্লাশি চালায়। এ সময় ঘর থেকে ইয়াবা সেবনের সরঞ্জামসহ ওই ৩ জনকে আটক করে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। তবে অভিযানে কোনো ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়নি।

মাদক নির্মূল কমিটির তাহিরপুর উপজেলার সভাপতি সাজ্জাদ হোসেন বলেন, “সোহাগের বাড়িতে ইয়াবা বিক্রি ও সেবন করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে আমরা গ্রামবাসীসহ সেখানে যাই। ভেতর থেকে দরজা না খোলায় আমরা পুলিশে খবর দিই। পরে পুলিশ এসে তাদের সরঞ্জামসহ আটক করে।”

বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সজল মিয়া জানান, এলাকাবাসী ৩ জনকে আটকে রেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছে ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়া গেলেও কোনো মাদক পাওয়া যায়নি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সকালে তাহিরপুর থানায় পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও চা শিল্পকে লাভজনক করতে সরকার কাজ করছে – বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

সুনামগঞ্জে অপহরণের দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবারের উদ্বেগ

ইংরেজি শুধু বিষয় নয়, জীবনের দক্ষতা-একুশ শতকের চ্যালেঞ্জ ও বৈশ্বিক শ্রমবাজারে সফলতার চাবিকাঠি।

নিলাদ্রী লেক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, অভিযোগকারী পরিচয় নিয়ে প্রশ্ন।

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা, কানাইঘাটের বিভিন্ন শ্রেণী মানুষ ও প্রবাসীদের অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার কাজ শুরু

অধ্যবসায় ও পরিশ্রমের স্বীকৃতি: স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন জৈন্তাপুরের অলিউর রাহমান

তাহিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সম্মেলন, নতুন কমিটি ঘোষণা

তাহিরপুরে বাল্কহেড থেকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা আটক

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ০১

জমকালো আয়োজনে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন পালন

১০

তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, প্রাণ গেল তিন শিশুর

১১

তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার

১২

তাহিরপুরের নতুন ইউএনও মিজ রিপামনি দেবী

১৩

সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে শিশু বলাৎকারের চেষ্টার অভিযোগে জাকির নামে যুবক গ্রেফতার

১৪

সিলেটের গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা

১৫

কালিগঞ্জে সহকারী শিক্ষিকার নিয়োগের বয়স নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি

১৬

কালীগঞ্জে জেলে থাকা প্রধান শিক্ষকের বহিষ্কার নিয়ে বহিষ্কৃত যুবদল নেতার আয়নাবাজি ।

১৭

তাহিরপুরে বালুবাহী নৌকায় যাওয়ার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৮

নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ এনাম উদ্দিন তালুকদারের

১৯

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান, সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

২০