“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
আজ বুধবার (১৩ অক্টোবর) সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, ব়্যালি ও দুর্যোগ মোকাবিলায় মহড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর থেকে ব়্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। পরে আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে দুর্যোগ মোকাবেলা মহরা অনুষ্ঠিত হয়। মহরা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফান উদ্দিন এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পকিত স্থায়ী কমিটির সদস্য এমএ হান্নান এমপি ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা প্রকৌশলী আব্দুল মোমেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন,আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন