ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে কেন্দ্রীয় প্রেস কনফারেন্স, জুমে যুক্ত তাহিরপুর - আলোর সকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
১২ অক্টোবর ২০২৬, ৮:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে কেন্দ্রীয় প্রেস কনফারেন্স, জুমে যুক্ত তাহিরপুর

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে কেন্দ্রীয় প্রেস কনফারেন্স, জুমে যুক্ত তাহিরপুর

ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ সচিবালয়ের তথ্য অধিদপ্তরের (পিআইডি) অডিটোরিয়ামে সমাজকল্যান মন্ত্রী অধ্যাপক ডাঃ আবু জাফর মোঃ জাহিদ হোসেন এর উপস্থিতিতে কেন্দ্রীয়ভাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রেস কনফারেন্সে জুমের মাধ্যমে যুক্ত হয় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা।উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি বিএমএসআর আলিফ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নজরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের প্রক্রিয়া, প্রস্তুতি ও বাস্তবায়নসংক্রান্ত বিষয়গুলো নিয়ে এ অবহিতকরণ সম্মেলনের আয়োজন করা হয়।

দেশব্যাপী এ কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে পরিচালনার লক্ষ্যে সংশ্লিষ্ট পর্যায়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

তাহিরপুর উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম পরিচালনার প্রাথমিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। প্রথম পর্যায়ে উপজেলার তাহিরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ কার্যক্রমের জন্য উপজেলায় ৬৩ জন স্বেচ্ছাসেবী তথ্য সংগ্রহকারী, ৬ জন রিজার্ভ তথ্য সংগ্রহকারী, ৬ জন সুপারভাইজার ও ১ জন রিজার্ভ সুপারভাইজার নির্বাচন করা হয়েছে। প্রাথমিকভাবে পাওয়া ১৫টি ট্যাবের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে।

প্রাথমিক পর্যায়ে তাহিরপুর ইউনিয়নে ৬ জন দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে ৬ জন স্বেচ্ছাসেবী তথ্য সংগ্রহকারীর দায়িত্ব পালন করবেন। উভয় ইউনিয়নে কার্যক্রম তদারকির জন্য ১ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।তারা নির্ধারিত ট্যাবের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন।

শুমারি কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নির্ভুলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সঠিক তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের জন্য কোনো অর্থ লেনদেন না করার এবং তথ্য সংগ্রহকারীর পরিচয় নিশ্চিত হওয়ার পর তথ্য দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে ফ্যামিলি কার্ডএর তথ্য সংগ্রহ কার্যক্রমের অবহিতকরণ সভা

১

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে কেন্দ্রীয় প্রেস কনফারেন্স, জুমে যুক্ত তাহিরপুর

২

বিশ্বম্ভরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নির্বাচিত দুই ইউনিয়নের ৬ ওয়ার্ড

৩

বিশ্বম্ভরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নির্বাচিত দুই ইউনিয়নের ৬ ওয়ার্ড

৪

তাহিরপুরে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

৫

গোমস্তাপুরে শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ, বিতরণ করা হলো লাল কার্ড

৬

ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা 

৭

চাঁপাইনবাবগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৮

তাহিরপুরে শিক্ষা কেন্দ্র বাতিল নিয়ে বিতর্ক, সুপারভাইজারের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

৯

আমতলীতে ৯০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

১০

আদমদীঘিতে বর্জ্য পরিশোধনাগার ছাড়াই চালকল পরিচালনা, সংবাদ প্রকাশের পর তদন্তে মিলল সত্যতা

১১

জামালগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন আনসার-ভিডিপি কর্মকর্তা ‎

১২

তাহিরপুরে কয়লা ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত, টাকা ছিনতাই

১৩

বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড

১৪

বগুড়ায় বিশ্ব নদী দিবস উপলক্ষে বাপার মানববন্ধন, করতোয়া নদী রক্ষার দাবি

১৫

তাহিরপুরে কেউ যেন নিরক্ষর না থাকে’—শিমুল বাগানে সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান করছেন নুরুদ্দিন

১৬

তাহিরপুরে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ, ছাত্রীকে নিয়ে অপপ্রচারের অভিযোগ

১৭

তাহিরপুরে দুর্গাপূজা ঘিরে পুলিশের বিশেষ আইনশৃঙ্খলা মতবিনিময় সভা

১৮

নারায়ণগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান

১৯

শেরপুরে হাতি সংরক্ষণ ও পর্যটন উন্নয়নে গুরুত্ব দিলে কমবে মানুষ হাতি সংঘাত পরিবেশমন্ত্রী

২০